গলায় আটকে গেল খাবারের প্যাকেটে থাকা খেলনা, মর্মান্তিক মৃত্যু শিশুর

চার বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু। জলখাবারের প্যাকেটে থাকা রবারের খেলনা গলায় আটকে মৃত্যু হয়েছে তার। ঘটনাটি ঘটেছে বুধবার, পশ্চিম গোদাবরীর ইলুরুতে।

পশ্চিম গোদাবরীর ইলুরুর কুমারী রেভু কলোনির বাসিন্দা মিসালা নিরিকসান কুমার। জলখাবারের প্যাকেটে থাকা রবারের খেলনা আটকে যায় তার গলায়। সঙ্গে সঙ্গে শ্বাস বন্ধ হয়ে যেতে সুরু করে। বাবা লক্ষ্মণ রাও সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে যান সরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

এদিন সকাল বাবা লক্ষ্মণ ছেলেকে নিয়ে স্থানীয় দোকানে গিয়েছিলেন। তাকে একটা খাবারের প্যাকেট কিনে দেন তিনি। সেই প্যাকেটের মধ্যেই ছিল খেলনাটি। লক্ষ্মণ প্যাকেটটি খুলে ছেলের হাতে তুলে দেন। সেই সময়ই খাবার শুদ্ধ খেলনা মুখে দেওয়ার পরেই তা গলায় আটকে যায়। এমনটাই জানিয়েছে পুলিশ। খেলনা গলায় আটকেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+