সহপাঠীকে ধর্ষণের অভিযোগে দিল্লিতে মামলা চার বছর বয়সীর বিরুদ্ধে

চার বছর বয়সী এক শিশু তার সহপাঠীকে যৌন হেনস্থা করেছে। সেই অভিযোগে ধর্ষণের মামলা দায়ের হল।

চার বছর বয়সী এক শিশু তার সহপাঠীকে যৌন হেনস্থা করেছে। সেই অভিযোগে ধর্ষণের মামলা দায়ের হল। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকার ম্যাক্সফোর্ট স্কুল চত্বরে। নিগৃহীতা ছাত্রীর বাবা-মা অভিযোগ দায়ের করেছেন।

সহপাঠীকে ধর্ষণের অভিযোগে মামলা চার বছর বয়সীর বিরুদ্ধে

পুলিশ জানিয়েছে, পরিবারের বক্তব্য গত সপ্তাহের শুক্রবার স্কুল থেকে ফিরে তাঁদের মেয়ে জানায়, গোপনাঙ্গে ব্যথা হচ্ছে তার। যদিও সেদিন আর কিছুই জানায়নি সে। পরের দিন নাকি বাবা-মাকে সমস্তটাই জানিয়েছে।

স্কুল চলাকালীন এই ঘটনা ঘটেছে। ক্লাসেরই একটি ছেলে তার প্যান্ট খুলে গোপনাঙ্গে আঙুল ঢুকিয়ে দিয়েছে বলে সে তাঁদের জানিয়েছে বলে দাবি নিগৃহীতার বাবা-মায়ের। ফাঁকা ক্লাসে এই ঘটনাটি ঘটেছে। মেয়েটি কাউকে ডাকতে চেয়েও পারেনি। ছেলেটিকেও নাকি চেষ্টা করে সরাতে পারেনি।

এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনেছে মেয়েটির অভিভাবকেরা। স্কুল টিচার, স্কুল কো-অর্ডিনেটর এমনকী প্রিন্সিপালকে বিস্তারিত জানানোর পরও তারা তা শুনতে চাননি বলে অভিযোগ।

এরপরে রকল্যান্ড হাসপাতালে মেয়েটির পরীক্ষা হলে সেখানে যৌন হেনস্থার প্রাথমিক প্রমাণ মিলেছে। তারপরই দ্বারকা পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ জানানোয় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+