চলন্ত স্কুলবাসে ৪ বছরের ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার কনডাক্টর

উজ্জইন, ২০ জানুয়ারি : এবার চলন্ত স্কুলবাসে এক প্রাপ্তবয়স্ক কনডাক্টরের লালসার শিকার হল ৪ বছরের এক শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জইনে। স্কুলের বাসের মধ্যে নার্সারির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কনডাক্টরকে।[অপহরণের অভিযোগ নেয়নি পুলিশ, ৪০ দিন পর বোনের গণধর্ষণের এমএমএস এল দিদির কাছে!]

পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ধর্ষকের নাম মহেশ বাগওয়ান। স্কুল বাসের কনডাক্টর সে। বাস থেকে সমস্ত পড়ুয়ারা নেমে গেলে চলন্ত স্কুল বাসের মধ্যে ৪ বছরের শিশুটিকে ধর্ষণ করে মহেশ। [ফের দিল্লি : ৪ বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থা ৬৮ বছরের বৃদ্ধের]

চলন্ত স্কুলবাসে ৪ বছরের ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার কনডাক্টর

তারপর যথাসময়ে বাড়িতে ছাত্রীকে নামিয়ে বাস নিয়ে চলে যায়। মেয়ের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করে বাবা-মা জানতে চাইলে শিশুটি সব জানায়। সঙ্গে সঙ্গে তারা থানায় গিয়ে মহেশের নামে ধর্ষণের মামলা দায়ের করে। [নাবালিকা ধর্ষণ : শীর্ষ পুলিশকর্তার ১০০ বছরের কারাবাসের সাজা মালয়েশিয়ায়]

প্রথমে পালানোর চেষ্টা করলেও মঙ্গলবার সন্ধ্যে নাগাদ ধরা পড়ে যায় মহেশ। এই ঘটনায় বাসের চালকের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। [দিল্লিতে ৭ বছরের মেয়ের গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+