স্কুলে ৪ বছরের শিশুর ওপর যৌন অত্যাচারের অভিযোগ ঘিরে ফের চাঞ্চল্য
স্কুলে ছোট্ট পড়ুয়াদের ওপর একের পর এক নির্যাতনের ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে।
স্কুলে ছোট্ট পড়ুয়াদের ওপর একের পর এক নির্যাতনের ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। স্কুল চত্বরে শিশু খুন, দিল্লিতে স্কুল চত্বরে ৭ বছরের এক শিশুর ধর্ষণের ঘটনার পর এবার বেঙ্গালুরুর দাসারাহাল্লিতে একটি প্রাইভেট স্কুলের ভিতরে এক ৪ বছরের শিশুর ওপর যৌন অত্যাচারের মতো পাশবিক ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার শিকার শিশুকে আপাতত এমএসআর রামাইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, শিশুর বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে স্কুলের ভিতরে এই যৌন অত্যাচারের তদন্তে নেমেছেন তাঁরা। তবে এখনও পর্যন্ত প্রাথমিক তদন্তে বা সিসিটিভি ফুটেজে শ্লীলতাহানি বা যৌন অত্যাচারের মতো কোনও বিষয় পায়নি পুলিশ। তারা শিশুটির সঙ্গে এই বিষয়ে কথা বলাবার অপেক্ষায় রয়েছেন।
পুলিশের তরফে জানানো হয়েছে, যদি ঘটনায় স্কুল কর্তৃপক্ষের কোনো গাফিলতি খুঁজে পাওয়া যায়, তাহলে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। প্রসঙ্গত,গত এক সপ্তাহ ধরে স্কুলে শিশু হত্যা, ধর্ষণের মতো ঘটনার জেরে স্কুলগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।












Click it and Unblock the Notifications