রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলল কেন্দ্র, উত্তরপ্রদেশে মোতায়েন ৪ হাজার সেনা
রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলল কেন্দ্র, উত্তরপ্রদেশে মোতায়েন ৪ হাজার সেনা
রাম জন্মভূমি–বাবরি মসজিদ বিতর্ক মামলায় সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করবে ১৭ নভেম্বর। এই রায়কে নিয়ে কেন্দ্র সব রাজ্যকে সতর্ক থাকতে বলেছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে চার হাজার আধা সেনা উত্তরপ্রদেশ, বিশেষ করে অযোধ্যায় মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সাধারণ পরামর্শদাতা পাঠানো হয়েছে এবং দেশের স্পর্শকাতর এলাকাগুলিতে অতিরিক্ত সুরক্ষা বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে দেশে কোনও ধরনের অবাঞ্ছিত ঘটনা না ঘটে তার ওপর নজর রাখতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক দ্রুত ৪০ কোম্পানি আধা সেনা উত্তরপ্রদেশে পাঠিয়েছে। যাতে তারা রাজ্যের আইন–শৃঙ্খলা বজার রাখার জন্য সরকারকে সহায়তা করতে পারে। প্রত্যেকটি কোম্পানিতে ১০০ করে সেনা রয়েছে।












Click it and Unblock the Notifications