Ahmedabad Airport: বড়সড় সাফল্য গুজরাত এটিএসের! বিমানবন্দরে নামতেই গ্রেফতার চার আইএস জঙ্গি

Ahmedabad Airport: বড়সড় জঙ্গি নাশকতা রুখে দিল গুজরাত এটিএস (Gujarat ATS)। আহমেদাবাদ বিমানবন্দরে নামতেই চার জঙ্গিকে গ্রেফতার (4 terrorists caught) করল এটিএসের সদস্যরা। ধৃত চারজনই ISIS-এর সক্রিয় সদস্য বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ধৃত চারজনকে নিজেদের হেফাজতে নিয়ে গিয়েছে জরাত এটিএস। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

কি কারণে আহমেদাবাদ বিমানবন্দরে (Ahmedabad Airport) তারা এসেছিল সেটিও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, বড়সড় নাশকতা ঘটনাতেই সম্ভবত গুজরাতে ওই চার জঙ্গি এসেছিল বলে মনে করা হচ্ছে।

Ahmedabad Airport

দেশজুড়ে নির্বাচন (Lok Sabha Election 2024) চলছে। আর এর মধ্যেই চার জঙ্গির গ্রেফতারি। তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই নিরাপত্তা বাড়ানো হয়েছে সে রাজ্যে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগে একটি গোপন অপারেশনে পাঁচজঙ্গিকে গ্রেফতার করে গুজরাত এটিএস। তাদেরকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পান। গুজরাট ATS এর সদস্যরা জানতে পারেন, তিনজন আফগানিস্তান এবং সেখান থেকে পোরবন্দর সমুদ্রপথে ইরানে যাওয়ার পরিকল্পনা করছে।

এরপরেই এই বিষয়ে জোর তদন্ত শুরু করা হয়। বিভিন্ন জায়গায় চলে জোর তল্লাশি। তল্লাশি চলে পোরবন্দরে। সেখানের একটি রেলস্টেশন থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃত তিনজনই শ্রীনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। যা ছিল বড় সাফল্য এটিএসের। তদন্তকারীরা জানতে পারেন, ভারতের মাটিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসের হয়ে কাজ করত ধৃত তিনজন। এমনকি রিক্রুটার হিসাবেও কাজ করত বলে জানতে পারেন তদন্তকারীরা।

ধৃত ওই তিনজন আইএস জঙ্গিকে (Isis) জেরা করে আরও বেশ কিছু তথ্য পান। আর সেই সূত্র ধরেই এদিনের বড় সাফল্য। বিমানবন্দরে নামতেই চারজনকে গ্রেফতার করল তদন্তকারী আধিকারিকরা। ধৃত চারজনই শ্রীলঙ্কার বাসিন্দা বলে জানা গিয়েছে। এটিএস সূত্রে জানা গিয়েছে, শ্রীলঙ্কা থেকে ভায়া চেন্নাই আহমেদাবাদ পৌছয় তারা। সেখান থেকে টার্গেট স্থানে পৌঁছানোর কথা ছিল। কিন্তু বিমানবন্দরে যে জাল ফেলা হয় তা টের পর্যন্ত পায়নি কেউ।

আর সেই পাতা ফাদেই ধরা পড়ে ওই চারজন। প্রাথমিক ধারনা, বড়সড় নাশকতা চালাতেই জড়ো হয়েছিল ওই চারজন। ঘটনার পরেই অ্যালার্ট মোডে (Alert Mode) গুজরাত এটিএস। তদন্তকারীরা মনে করছেন, সম্ভবত ধৃত চারজন পাকিস্তানের হ্যান্ডলারের নির্দেশের অপেক্ষায় ছিল। সে কে? সেটাও খোঁজ করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+