কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম চার জঙ্গি, নিকেশ জৈশ কমান্ডার
সেনা–জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত উপত্যকা। সোপিয়ানে সেনাবাহিনীর গুলিতে খতম চার জঙ্গি। সোপিয়ান জেলার দ্রামডোরা কিগামে চলছে গুলির লড়াই।
সেনা-জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত উপত্যকা। সোপিয়ানে সেনাবাহিনীর গুলিতে খতম চার জঙ্গি। সোপিয়ান জেলার দ্রামডোরা কিগামে চলছে গুলির লড়াই। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোর থেকে সেনাবাহিনী সোপিয়ানে তল্লাশি অভিযান শুরু করে। সেনাকে দেখে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় সেনাও। এখনও চলছে গুলির লড়াই। ইতিমধ্যেই গুলিতে মৃত্যু হয়েছে দুই জঙ্গির।

গত কয়েকদিন ধরেই লাগাতার সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে। শনিবার বারামুলার বনিয়ারের বুজথালান এলাকায় সেনা-জঙ্গির গুলির লড়াই শুরু হয়। জথালানের বিভিন্ন জায়গায় জইশ জঙ্গিরা লুকিয়ে রয়েছে, খবর পেয়ে সেনা, সিআরপিএফ ও রাজ্য পুলিশ একত্রে অভিযান চালায়।
সেনাবাহিনীর গুলিতে খতম হয়েছে জৈশ কমান্ডার লুকমান। উত্তর কাশ্মীরে জৈশ-ই-মহম্মদের দায়িত্বে ছিল এই লুকমান। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলার পর থেকেই বিভিন্ন এলাকাতে অভিযান চালিয়ে ব্যাপক ধরপাকড় শুরু করে সেনা ও এনআইএ। মে মাসে আর এক জৈশ কম্যান্ডার খালিদকে নিকেশ করে ভারতীয় সেনা জওয়ানরা।












Click it and Unblock the Notifications