Jammu And Kashmir: ফের সেনা জঙ্গি সংঘর্ষ ভূস্বর্গে, নিকেশ ৪ জঙ্গি, শহিদ ২ জওয়ান
ফের সেনা জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত কাশ্মীর। গতকাল রাত থেকে কাশ্মীরের কুলগাম জেলায় শুরু হয়েছে সেনা- জঙ্গি সংঘর্ষ। ইতিমধ্যেই ৪ জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছে ২ জওয়ানও।
এদিকে কাশ্মীরে এখন চলছে অমরনাথ যাত্রা। জঙ্গিরা ইতিমধ্যেই অমরনাথ যাত্রায় হামলা চালানোর হুমকি দিয়েছে। এর আগে একবার অমরনাথ যাত্রায় তীর্থযাত্রীদের বাসে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। তাতে বেশ কয়েকজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল। তারপরেই অমরনাথ যাত্রা উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়। এবারএ সেই কড়াকড়়ির অন্যথা হয়নি। তারমাঝেই জঙ্গিদের হামলার হুমকির ঘটনায় আরও সতর্ক হয়ে গিয়েছিল সেনা বাহিনী।

গত কয়েক মাস ধরে ভূস্বর্গে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রথমে বেয়াসিতে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে তীর্থযাত্রীদের বাসে গুলি চালায় জঙ্গিরা। জঙ্গিদের গুলি চালানোয় খাদে পড়ে যায় বাসটি। তাতে কমপক্ষে ১০ জন তীর্থ যাত্রীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার জায় স্বীকার করেছিল পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা।
তারপরে আবার কাশ্মীরে সেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা। কুলগামে সেনা জঙ্গি সংঘর্ষ যখন চলছে তার মধ্যেই আবার রাজৌড়িতে সেনা ছাউনিসে জঙ্গিদের গুলি চালানোর ঘটনা ঘটেছে। কুলগামে চার জঙ্গিকে নিকেশ করারর পরের দিনই রাজৌড়িতে সেনা ছাউনিতে এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা। সেই হামলাতেই ২ জওয়ান শহিদ হয়েছেন।
সেনা ছাউনির বাইরে প্রহরারত ক জওয়ান গুলি বিদ্ধ হয়ে মারা গিয়েছেন। তারপরেই জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয় সেনাবাহিনীর। পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলি নতুন করে ভূস্বর্গে সক্রিয়তা বাড়াচ্ছে বলে মনে করছে সেনা বাহিনী। পাকিস্তান থেকে ৩৭০ ধারা বিলুপ্তির পর জঙ্গি সংক্রিয়তা প্রায় নির্মুল করে ফেলেছিল সেনা বাহিনী। লোকসভা নির্বাচনে স্বতোঃস্ফূর্ত যোগদানও করেছে কাশ্নীরের বাসিন্দারা।












Click it and Unblock the Notifications