চন্দ্রবাবু বিদেশ ছুটি কাটাচ্ছেন, ৪ টিডিপি সাংসদ দল বদলে গেলেন বিজেপিতে

লোকসভা ভোটের মহাজোটের বড় যোদ্ধা দাবি করে দিল্লি থেকে কলকাতা যেভাবে যাতায়াত শুরু করেছিলেন চন্দ্রবাবু নাইডু, তাতে মনে হয়েছিল মহাজোটই ক্ষমতায় আসছে।

লোকসভা ভোটের মহাজোটের বড় যোদ্ধা দাবি করে দিল্লি থেকে কলকাতা যেভাবে যাতায়াত শুরু করেছিলেন টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু, তাতে মনে হয়েছিল মহাজোটই ক্ষমতায় আসছে। আর তিনিই হবেন প্রধানমন্ত্রী। ফল প্রকাশের পর মুখ তো পুড়লই। নিজের রাজ্যেও মুখ থুবড়ে পড়লেন তিনি।

৪ টিডিপি সাংসদ দল বদলে গেলেন বিজেপিতে

অমরাবতী দখল নিলেন ওয়াইএসআর কংগ্রেসের জগন্মোহন রেড্ডি। একূলও গেল ওকূলও গেল। কোনও কিছুই করে উঠতে পারলেন না তিনি। ক্ষমতা যাওয়ার পর নিজের রাজ্যে প্রায় আম আদমির পর্যায়েই পৌঁছে গিয়েছেন তিনি। সরকারি বাসভবন খালি করে দিতে বলা হয়েছে চন্দ্রবাবু নাইডুকে।

এই পরিস্থিতিতে রাজ্যসভায় যে ছয় সাংসদ তাঁর দলের ছিল,তাতেও ভাঙন ধরল আজ। ৬ টিডিপি সাংসদের মধ্যে ৪ জন সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এদিকে পার্টি প্রধান এখন হারের শোক ভুলতে সপরিবারে বিদেশে ছুটি কাটাচ্ছেন। এই সুযোগে অমিত শাহের সঙ্গে দেখা করে দল বদলের ইচ্ছে প্রকাশ করেছেন টিজি ভেঙ্কটেশ, ওয়াই এস চৌধুরি, সিএম রমেশ। এমনকী রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তাঁরা।

লোকসভা ভোটে ৩৫০ আসন পাওয়ার পর থেকেই রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জনয় মরিয়া হয়ে উঠেছে বিজেিপ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হিসেব নিকেশ। তাতেই শুরু হয়েছে বিজেপির সেই পরিচিত দলবদলের রাজনীতি।

এদিকে শুধু রাজ্যসভা নয়। রাজ্যস্তরেও টিডিপিতে ভাঙন শুরু হল বলে। শোনা যাচ্ছে টিডিপির এক শীর্ষ নেতারা এবং প্রাক্তন বিধায়করা কাঁকিনাড়ার একটি হোটেলে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সেখানে ছিলেন না পার্টি প্রধান চন্দ্রবাবু নাইডু। সেই বৈঠকে হারের কারণ নিয়ে পর্যালোচনা করেছেন তাঁরা। সূত্রের খবর এই বৈঠকে দল ছাড়ার বিষয়েই আলোচনা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+