কলেজ ফেস্টে ভয়াবহ কাণ্ড, পদপিষ্ট হয়ে মৃত্যু ৪ পড়ুয়ার, আহত একাধিক
কেরলে কলেজ ফেস্টে পদপিষ্ট হয়ে মৃত্যু হল চার পড়ুয়ার। আহত হয়েছেন অনেকে। কলেজ অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করে বৃষ্টি এসে যায়। সেসময় ছাত্রছাত্রীরা ফাঁকা জায়গা থেকে দৌড়ে ঢাকা জায়গায় যাওয়ার চেষ্টা করে তখনই হুড়োহুড়িতে ঘটে বিপত্তি।
কোচিন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ফেস্ট হিসেবে নিকিতা গান্ধীর গানের অনুষ্ঠান চলছিল। অসংখ্য পড়ুয়া সেই গানের অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলে। সেই কনসার্টের মধ্যেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তার মধ্যে আবার সিঁড়ি থেকে বেশ কয়েকজন পড়ুয়া পড়ে যান।

কেরলে উচ্চশিক্ষা মন্ত্রী আর বিন্দু জানিয়েছেন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তখনই এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে িনয়ে যাওয়ার আগেই চার পড়ুয়া পদপিষ্ট হয়ে মারা যায়। কমপক্ষে ৬৮ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। হাসপাতালে পড়ুয়াদের চিকিৎসা জানতে পৌঁছে গিয়েছেন কালেক্টর এবং ভাইস চ্যান্সেলর।
কোচির এক কাউন্সিলর দাবি করেছেন অনুষ্ঠানস্থলে ঢোকা এবং বেরোনোর েগট এক হওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পড়ুয়ারা সিঁড়ির উপরে পড়ে যাওয়ার পরেই হুড়োহুড়ির পরিস্থিতি ৈতরি হয়েছিল। সকলে একসঙ্গে হুড়োহুড়ি করে সেখান থেকে বেরোতে চাইছিলেন তখনই এই পরিস্থিতি তৈরি হয়। আহত পড়ুয়াদের কালামেসারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ।
ঘটনার খবর জানাল পর কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সঙ্গে সঙ্গে পড়ুয়াদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন। এবং তাঁদের যাতে দ্রুত চিকিৎসা করা হয় সেটা দেখার জন্য আধিকারীকদের নির্দেশ দিয়েছেন।












Click it and Unblock the Notifications