NITI Aayog : বাজেটে বঞ্চনা! নীতি আয়োগের বৈঠক বয়কট চার রাজ্যের মুখ্যমন্ত্রীর
বাজেটে কেবল বিজেপি শাসিত রাজ্যগুলিকেই ঢেলে ঢেলে অনুদান দিয়েছে মোদী সরকার। ফিরেও দেখা হয়নি অবিজেপি রাজ্য গুলিকে। এই নিয়ে সরব হয়েছেন চার রাজ্যের মুখ্যমন্ত্রী। বাজেটে বঞ্চনার প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
আগামী ২৭ জুলাই দিল্লিতে বসবে নীতি আয়োগের বৈঠক। সেই বৈঠকে যোগ দেবেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, তেলেঙ্গানার মুখ্য।মন্ত্রী রেভনাথ রেড্ডি এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

গতকাল তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। তাতে বিহার এবং অন্ধ্রপ্রদেশের উন্নয়নে ঢালাও অনুদান ঘোষণা করেছে মোদী সরকার। অথচ বাকি রাজ্যগুলির দিকে ফিরেও তাকায়নি। কেন এই বৈষম্য তানিয়ে বাজেটের দিন থেকেই সরব হয়েছেন বিরোধীরা।
বুধবার বাজেট নিয়ে আলোচনায় সংসদে প্রতিবাদ দেখাবে বিরোধী দলের সাংসদরা। ইতিমধ্যেই পরিকল্পনা ছকে ফেলেছে ইন্ডিয়া জোট। তাঁরা সংসদে মোদী সরকারের জনবিরোধী বাজেট এবং রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বাজেটের প্রতিবাদে বিক্ষোভ দেখাবেন। সকাল ১০টা থেকে সংসদ চত্ত্বর এই নিয়ে সরগরম হয়ে উঠবে বলে জানা গিয়েছে। গতকালই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস মোদী সরকারের এই বাজেটের বিরোধিতা শুরু করেছে।
নির্মলা সীতারমন গতকাল বাজেট পেশ করার পরে সাংবাদিক বৈঠক করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। সেখানেই তিনি মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন তিনি। অন্ধ্রপ্রদেশ ছাড়া দক্ষিণ ভারতের কোনও রাজ্যকেই কোনও দাক্ষিণ্য দেয়নি মোদী সরকার।
কেবল মাত্র শরিকদের সন্তুষ্ট করতেই এই কাজ করেছেন তিনি। বিহারকে ঢেলে ঢেলে টাকা দিয়েছে মোদী সরকার। মোদী সরকারের এই বাজেটকে সংবিধান বিরোধী বলেও নিশানা করেছেন তিনি। শুধু স্টালিন নয় কংগ্রেস শাসিত দক্ষিণ ভারতের আরেক রাজ্যে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও কড়া সমালোচনা করেছেন এই বাজেটের।












Click it and Unblock the Notifications