Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jammu Kashmir Terrorist Attack: সেনা কনভয় টার্গেট জঙ্গিদের, এলোপাথাড়ি গুলি! শহিদ চার জওয়ান

Jammu Kashmir Terrorist Attack: সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের। এই ঘটনায় ভারতীয় সেনার চার জওয়ান শহিদ হয়েছেন বলে জানা যাচ্ছে। আহত আরও বেশ কয়েকজন। তাদের অবস্থা বেশ গুরুতর বলেই জানা গিয়েছে।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে (Jammu Kashmir Terrorist Attack) জম্মু-কাশ্মীরের পুঞ্চ এলাকায়। ঘটনার পরেই জম্মু-কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। অন্যদিকে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। শুরু হয়েছে সেনাবাহিনীর বিশেষ অপারেশন।

Jammu Kashmir Terrorist Attack

জানা গিয়েছে, এদিন জওয়ানদের নিয়ে সেনাবাহিনীর বেশ কয়েকটি ট্রাক যাচ্ছিল। পুঞ্চের থানামান্ডি-সুরানকোট সড়কের সাওয়ানি এলাকায় বাহিনীর গাড়ি পৌঁছতেই হামলা চালায় জঙ্গিরা। গাড়িতে থাকা জওয়ানরা বুঝে ওঠার আগেই এই হামলা (Jammu Kashmir Terrorist Attack) চলে।

যদিও মুহূর্তে জঙ্গিদের পালটা জবাব ভারতীয় সেনার জওয়ানরাও। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে বলে খবর। জঙ্গিদের ছোঁড়া গুলিতে শহিদ চার জওয়ান। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন, এমনটাই খবর।

আহত সবাইকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেনার এক আধিকারিক জানিয়েছেন, বুধবার থেকে সেনার তরফে একটি জঙ্গি অভিযান চলছে। আর তা বুফলিয়াজ বলে জম্মু-কাশ্মীরের একটি গ্রামে চলছে। আর সেখান থেকে সেনাবাহিনী ফিরছিল।

আর সেই সময়েই জঙ্গিরা বাহিনীর গাড়িগুলিকে টার্গেট করে বলে সেনার ওই আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তবে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানও শুরু হয়েছে বলে সেনার তরফে জানানো হয়েছে।

ঘটনার পর ঘটনাস্থলে আরও বাহিনীকে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কিত এলাকার মানুষজনও। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে একই ভাবে একাধিক হামলার ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরের।

বারবার সেনাবাহিনীর গাড়ি কিংবা ট্রাককে টার্গেট করছে জঙ্গিরা। গত মাসেও রাজৌরিতে একই ভাবে ভারতীয় সেনার উপর হামলা চালায় জঙ্গিরা। তাতে দুজন জওয়ান শহিদ হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই কায়দায় হামলা জঙ্গিদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+