Jammu and Kashmir: ফের ভূস্বর্গে উত্তেজনা, সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ ৪ জওয়ান

ফের জম্মু ও কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই। কাশ্মীরের ডোডায় জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন ৪ জওয়ান। তারমধ্যে এক সেনা অফিসারও রয়েছেন। জঙ্গিরা লুকিয়ে রয়েছে এলাকায় খবর পেয়ে তল্লাশি শুরু করেছিল সেনা বাহিনী এবং পুলিশ।

সেসময় গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনাও সোমবার গভীর রাতেই শুরু হয়েছিল অপারেশন। ডোডার দেশা ফরেস্ট এলাকায় লুকিয়ে ছিল জঙ্গিরা। তল্লাশি অভিযান চালানোর সময় গুলিবিদ্ধ হন চার জওয়ান। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।

Jammu and Kashmir

অভিযান চালানোর সময় জঙ্গিদের সঙ্গে প্রায় ২০ মিনিট ধরে গুলির লড়াই চলেছে। এখনও জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান শুরু করেছিল সেনাবাহিনী। শহিদ জওয়ানদের তালিকায় এক অফিসারও রয়েছেন। রাত ৯টা নাগাদ প্রবল গুলির লড়াই শুরু হয়েছিল জঙ্গলের মধ্যে বলে জানা গিয়েছে।

সেনা বাহিনীর ১৬টি ট্রুপ রয়েছে সেখানে যাদের হোটাইট নাইট ক্রপস বলা হয়। প্রসঙ্গত উল্লেখ্য জুন মাস থেকে লাগাতাল কাশ্মীরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর উপরে জঙ্গি হামলার ঘটনা ঘটে চলেছে। জুন মাসে সেনা ছউনি লক্ষ্য করে গ্রেনেড হামলা টালিয়েছিল জঙ্গিরা। সেসময় ২ জওয়ান শহিদ হয়েছিলেন। তারপরে আবার কাশ্মীরের কাঠুয়ায় পেট্রোলিংয়ের সময় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা করা হয়। তাতে ৬ জওয়ান শহিদ হয়েছিলেন।

পর পর হঠাৎ করে কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা বেড়ে যাওয়ায় নতুন করে সিঁদুরে মেঘ দেখছে সেনা বাহিনী। তারপরেই আবার জঙ্গি দমন অভিযান কড়া করা হয়েছে। কারণ এই ঘটনায় জড়িয় রয়েছে পাক জঙ্গি সংগঠন জৈশ ই মহম্মদ। সেনা বাহিনীর কনভয়ে হামলার দায় স্বীকার করেছিল তারা। জৈশ-র মদতপুষ্ট কাশ্মিরী টাইগার্স নামে জঙ্গি সংগঠন ভূস্বর্গে সক্রিয় হয়ে উঠেছে। তাদেরকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করছে পাক জঙ্গি সংগঠন।

নতুন করে পাক জঙ্গি সংগঠনগুলি ভূস্বর্গে জঙ্গি কার্যকলাপে সক্রিয় হয়ে ওঠায় ফের অভিযান শুরু করেছে সেনাবাহিনী। গত হামলার ঘটনায় কড়া বার্তা দিয়েছে ভারতও। সেনাবাহিনীর জওয়ানদের বলিদান বৃথা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ভারত। এর যোগ্য জবাব দেওয়া হবে। তারপর থেকেই কাশ্মীরে ফের জঙ্গি দমন অভিযান কড়া করেছে সেনাবাহিনী। সেকারণেই চলছে দফায় দফায় অভিযান। প্রতিরোধ গড়ছে জঙ্গিরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+