নগ্ন ছবি তুলে ৩ মাস ধরে ব্ল্যাকমেইল! মুম্বইয়ে গ্রেফতার ৪ কিশোর
নগ্ন ছবি তুলে এক কিশোরকে ব্ল্যাকমেইল করার অভিযোগে মুম্বইয়ের ৪ কিশোরকে বুধবার পুলিশ গ্রেফতার করেছে।
এক ১৬ বছরের কিশোরকে গত এপ্রিলে মারধর করে তার নগ্ন ছবি ও ভিডিও তোলা হয়েছিল। তারপর থেকে প্রায়ই ওই ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তার কাছ থেকে টাকা আদায় করা হত। এই অভিযোগে চার কিশোরকে বুধবার গ্রেফতার করেছে মুম্বইয়ের সামতা নগর থানার পুলিশ।

জানা গিয়েছে ঘটনার দিন বরিভলিতে ওই কিশোরের এক বন্ধু তাকে দুপুরের খাওয়ার জন্য় নিমন্ত্রণ জানিয়েছিল। খাওয়া সেড়ে দুজনে কান্দিভ্লিতে গিয়েছিল বেড়াতে। হাঁটতে হাঁটতে এক নির্জন জায়গায় পৌঁছায় তারা। সেখানেই ওই ঘটনা ঘটে।
আরও পাঁচ ছয়জন কিশোর সেখানে ছিল। তারাই ওই কিশোরকে মারধর করে তাকে বিবস্ত্র করে। তারপর তার ছবি ও ভিডিও তোলে। তার পরের দিনই কিশোরকে তার বন্ধু জানায় অভিযুক্তদের ৬০০ টাকা দিলেই সেই নগ্ন ছবি ও ভিডিও মুছে দেবে তারা। সে ৬০০ টাকা দেয়। তাতেই পেয়ে বসে অভিযুক্তরা।
জুন মাসে তাদের দাবি ছিল ১০,০০০ টাকা। সোনার চেন বিক্রি করে তাদের খাই মেটায় ওই কিশোর। কিন্তু তারপর চলতি মাসের ১৪ তারিখ ফের ৫,০০০ টাকার দাবি করা হয়। এরপরই ওই কিশোর ঘটনার কথা জানায় তার বাবাকে। এরপরই কিশোরের বাবা সামতানগর থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে ৪ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় এবং তথ্য-প্রযুক্তি আইনের ধারায় মামলা করা হয়েছে। তাদের বাবা-মাকেও জেরার জন্য উপস্থিত হতে নোটিশ পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications