জানেন ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশনের প্রথমদিনেই কতজনকে ডোজ দেওয়া হল? জানলে চমকে যাবেন
দেশে থার্ড ওয়েভের ধাক্কা সামলাতে ভ্যাকসিনেশনে (Corona Vaccination) জোর কেন্দ্রের। যুদ্ধকালীন তৎপরতায় ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। পরিস্থিতি দেখে দ্রুত দেশের মানুষকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার আবেদন। এই অবস্থায় বাচ্চাদেরও
দেশে থার্ড ওয়েভের ধাক্কা সামলাতে ভ্যাকসিনেশনে (Corona Vaccination) জোর কেন্দ্রের। যুদ্ধকালীন তৎপরতায় ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। পরিস্থিতি দেখে দ্রুত দেশের মানুষকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার আবেদন। এই অবস্থায় বাচ্চাদেরও ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে।

আজ তিন জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সী বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। আজ সোমবার ভ্যাকসিনেশনের প্রথম দিনের ৪০ লাখের বেশি বাচ্চা কোভ্যাক্সিনের ডোজ দেওয়া হয়েছে। সন্ধ্যা সাতটা পর্যন্ত 37,84,212 বাচ্ছাকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে প্রথমদিনে রেজিস্ট্রেশন করার সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গিয়েছে।
যদিও এদিন দুপুর পর্যন্ত ১৩ লক্ষ বাচ্চাকে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়। যেখানে ৩৪ লাখ বাচ্চা রেজিস্টার করেছিল। কিন্তু সন্ধ্যা পর্যন্ত এই ভ্যাকসিনেশনের কাজ প্রায় ৪০ লাখ ছুঁইছুঁই। যেখানে সন্ধ্যা পর্যন্ত ৫০ লাখ বাচ্চা টিকা নেওয়ার জন্যে রেজিস্ট্রেশন করেছিল। ভারতে থার্ড ওয়েভের প্রভাব শুরু হয়ে গিয়েছে।
এই অবস্থায় এই রিপোর্ট যথেষ্ট আশাপ্রদ বলেই মনে করছেন চিকিৎসকরা। দিল্লিতে সোমবার সন্ধ্যা ছটা পর্যন্ত ২০,৯৯৮ জন বাচ্ছাকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এদিন সকালে ভ্যাকসিনেশনের কাজ শুরু হওয়ার পর একাধিক হাসপাতালে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। বাচ্চাদের কোনও সমস্যা হচ্ছে না তা জানার চেষ্টা করেন। পাশাপাশি ভ্যাকসিনেশন কীভাবে চলছে তাও জানার চেষ্টা করেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা নির্দেশ অনুসারে, ১৫ থেকে ১৮ বছর বয়সীদেরই কেবল ভ্যাকসিন দেওয়া হচ্ছে। বয়স্কদের ক্ষেত্রে কোভ্যাস্কিন ছাড়াও কোভিশিল্ড, স্পুটনিক ভি-এর মতো ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে বাচ্ছাদের ক্ষেত্রে কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে। কারন ভারতের তৈরি এই ভ্যক্সিন সম্পূর্ণ ভাবে নিরাপদ বলে ইতিমধ্যে সংস্থার তরফে জানানো হয়েছে। শুধু তাই নয়, ট্রায়ালে এই ভ্যাকসিনকে সবদিক থেকেই নিরাপদ পাওয়া গিয়েছে।
এই মুহূর্তে গোটা দেশে ভয়ঙ্কর ভাবে বাড়চ্ছে করোনা সংক্রমণ। গত সপ্তাহখানেক আগেও যেখানে ১০ হাজারের নীচে করোনা সংক্রমনের হার নেমে গিয়েছিল সেখানে গত ২৪ ঘিন্টায় ৩৩ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় চিকিৎসকদের একাংশের মতে, ভারতে করোনার থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে।
ফলে দ্রুত করোনার টিকা নেওয়ার কথা বলা হচ্ছে। অন্যদিকে আগামী ১০ তারিখ থেকে বুস্টার ডোজও চালু হচ্ছে দেশে। বয়স্ক এবং যারা সামনে থেকে কাজ করছেন তাঁদের এই ডোজ দেওয়া হবে।












Click it and Unblock the Notifications