ভূস্বর্গে বড়সড় সাফল্য! গুলির লড়াইয়ে চার লস্কর জঙ্গিকে খতম করল সেনাবাহিনী
ভূস্বর্গে জঙ্গি সংগঠন লস্করের বড়সড় ছক ভেস্তে দিল ভারতীয় সেনা। চার জঙ্গিকে খতম করলেন সেনা জওয়ানরা। আজ বৃহস্পতিবার হঠাত করেই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলা। আর সেই লড়াইয়ে কার্যত বড় সাফ
ভূস্বর্গে জঙ্গি সংগঠন লস্করের বড়সড় ছক ভেস্তে দিল ভারতীয় সেনা। চার জঙ্গিকে খতম করলেন সেনা জওয়ানরা। আজ বৃহস্পতিবার হঠাত করেই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলা। আর সেই লড়াইয়ে কার্যত বড় সাফল্য সেনাবাহিনীর।

অন্তত চার জঙ্গিকে খতম করা হয়েছে বলে খবর। শুধু তাই নয়, জানা যাচ্ছে খতম হওয়া চার জঙ্গি লস্করের সক্রিয় সদস্য। তবে একদিকে সেনার সাফল্যের খবর সামনে আসলেও এই অপারেশনে তিন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তাও আবার কিনা গাড়ি উলটে।
ফলে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। সেনার তরফে জানানো হয়েছে যে, পাহাড়ি রাস্তা সম্পূর্ণ ভাবে ভিজে থাকার কারণে সেনার গাড়ির চালক হঠাত করেই তাঁর কন্ট্রোল হারিয়ে ফেলেন। আর সঙ্গে সঙ্গে গাড়ির চাকা পিছলে যায়। আর এই দুর্ঘটনা ঘটে বলে সেনার তরফে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে।
ঘটনায় গুরুতর আহত আট সেনা জওয়ানকে দ্রুত সোপিয়ান জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
নতুন করে বাড়ছে উত্তেজনা। গত কয়েকদিনে ভূস্বর্গে একাধিক জঙ্গি হামলার ঘটনা সামনে এসেছে। যা নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে। আর এর মধ্যেই আজ বৃহস্পতিবার দফায় দফায় গুলির লড়াইয়ে উত্তপ্ত ভূস্বর্গ। এদিন শোপিয়ানের বাদিগাম, জাইনাপোরা এলাকাতে এই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এমন খবর সামনে আসার পরেই সেখানে অতর্কিতে হানা দেয় সেনাবাহিনী। আর এরপরেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে যায়।
আর এই ঘটনার পরেই সেনার তরফে তল্লাশি অভিযান চালু রাখা হয়েছে। বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে। এমনকি জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটসাঁট করা হয়েছে। এমনকি সীমান্তেও বাহিনীকে হাইঅ্যালার্টে রাখা হয়েছে। এমনটাই সেনা সূত্রে জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই কাশ্মীরি এক পন্ডিতকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। ব্যক্তির নাম সোনু কুমার বালজি। ঘটনায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। শুধু তাই নয়, পুলওয়ামাতে জঙ্গি হামলার ঘটনা ঘটে গত সপ্তাহে। যেখানে সাতজন সাধারণ মানুষ, যাদের মধ্যে ভিন রাজ্যের বেশ কয়েকজন শ্রমিক গুলিবিদ্ধ হন।
গত কয়েকমাস আগে লাগাতার ভিন রাজ্যের শ্রমিকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। মাসখানেক এহেন ঘটনা বন্ধ থাকলেও ফের একবার ভিন রাজ্যের শ্রমিকদের টার্গেট করা হচ্ছে। আর এর মধ্যেই নতুন করে জঙ্গি হামলার খবর।












Click it and Unblock the Notifications