মর্মান্তিক! সিকিমে ম্যাচ খেলে ফেরার পথে মৃত্যু ৩ ফুটবলার সহ ৪ জনের
পূর্ব সিকিমে পথ দুর্ঘটনায় ৩ জন ফুটবলারসহ ৪ জনের মৃত্য়ু হয়েছে। খামডঙে একটি টুর্মামেন্ট খেলে তারা গ্যাঙটক ফিরছিলেন।
পূর্ব সিকিমে একটি ফুটবল টুর্ণামেন্ট খেলে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ ফুটবলার সহ মোট ৪ জনের। জানা গিয়েছে খামডঙে একটি টুর্ণামেন্ট খেলে গ্যাঙটকে ফেরার পথে দিকু-রাঙডং খাদে তাদের বাসটি পড়ে যায়। গুরুতর আহত হয়েছেন আরও ৬ ফুটবলার।

প্রতিবছরই স্বাধীনতা দিবসের প্রাক্কালে পূর্ব সিকিমের খামডঙে ইন্ডিপেন্ডেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতারই একটি ম্যাচ খেলতে শুক্রবার গ্যাঙটকের একটি দল গিয়েছিল খামডঙে।
ফেরার পথে রাস্তায় এক জায়গায় ধস নামে, তার পাশ দিয়ে যাওয়ার সময় বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের চালক সহ আরও ৩ ফুটবলারের। স্থানীয় বাসিন্দা ও পুলিশ হতাহতদের উদ্ধার করে নিয়ে যায় গ্যাঙটকের হাসপাতালে। সেখানেই আহত ফুটবলারদের চিকিৎসা চলছে।












Click it and Unblock the Notifications