Lok Sabha Election 2024: শান্তিপূর্ণ ভোটই টার্গেট কমিশনের, বাংলার একাধিক জেলাশাসককে সরানোর নির্দেশ

Lok Sabha Election 2024: নির্বাচনের মুখে বাংলার একাধিক জেলার জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। গত কয়েকদিন আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেয় কমিশন। এবার বাংলার চার জেলার জেলাশাসককে সরানোর নির্দেশ কমিশনের। বাংলা ছাড়াও এদিন একাধিক রাজ্যের পুলিশ সুপারকেও সরানোর নির্দেশও কমিশনের তরফে দেওয়া হয়েছে।

যার মধ্যে রয়েছে মোদীর গড় গুজরাতও। গত কয়েকদিন আগে সে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে সরানোর নির্দেশ দেয় কমিশন। এবার সে রাজ্যের দুই জেলার পুলিশ সুপারকে সরানোর কথা বলা হয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি পাঞ্জাব এবং ওডিশার বেশ কয়েকটি জেলার পুলিশ আধিকারিককেও সরানোর কথা কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে।

Lok Sabha Election 2024

অন্যদিকে বাংলার চার জেলার ডিএম অর্থাৎ জেলাশাসককে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। আর সেই চার জেলা হল পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং বীরভূম। আজ বৃহস্পতিবারই এইও নির্দেশিকা কার্যকর করার কথা বলা হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই রাজ্য পুলিশের ডিজিকে সরানোর নির্দেশ দেয় কমিশন।

ওই পদে বিবেক সহায়কে বসানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু এহেন নির্দেশ কার্যকরের প্রায় ২৪ ঘণ্টার মধ্যেইফের ডিজি পদে বদল করে কমিশন। নয়া দায়িত্ব দেওয়া হয় IPS সঞ্জয় মুখোপাধ্যায়কে। যিনি একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। কমিশনের এহেন পদক্ষেপ ঘিরে শুরু হয়েছ জোর রাজনৈতিক তরজা।

কড়া ভাষায় কেন্দ্রকে আক্রমণ শানিয়েছে শাসকদল তৃণমূল। কমিশনে কেন্দ্রীয় হস্তক্ষেপ করা হচ্ছে বলেও তোপ দাগেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। যদিও কমিশনের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধীরা। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার চার জেলার জেলাশাসককে সরিয়ে দিল কমিশন।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এহেন সিদ্ধান্ত যদিও নিয়ম মেনেই নিয়েছে কমিশন। ভোট প্রস্তুতির সময় বিভিন্ন রাজ্যে যায় কমিশনের ফুল বেঞ্চ। আর এরপরেই বেশ কিছু বিধি নিষেধ তৈরি করা হয়। সেই মতো কমিশন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, যারা সরাসরি আইএএস হিসাবে ডিএম কিংবা এসপি পদে এসেছেন তাঁদের ভোটের কাজে লাগানো হবে। যারা ডব্লুবিসিএস থেকে পদোন্নতি হয়ে ডিএম হয়েছেন তাঁদের ভোটের কাজে না রাখার কথা বলা হয়। সেই নিয়ম মেনেই এদিন ব্যবস্থা বলে খবর।

যদিও সমস্ত জেলার জেলাশাসককে সরানোর দাবি তুলেছে বিরোধীরা। এই প্রসঙ্গে বামনেতা তন্ময় ভট্টাচার্য বলেন, পঞ্চায়েত নির্বাচনের সময় থাকা সমস্ত জেলার জেলাশাসকের ভূমিকা খতিয়ে দেখা উচিত। আর এরপর কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এই বামনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+