এগরার কাছে গাড়ি উল্টে নয়ানজুলিতে, মৃত ৪

পুলিশসূত্রে জানানো হয়েছে শনিবার ইকবালপুর থেকে গাড়ি করে ১১ জন দিঘা বেড়াতে যাচ্ছিলেন৷ এগরার পটনার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে যায়৷ ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়৷ বাকিদের উদ্ধার করে এগরা মহকুমা হাসপাতালে পাঠানো হয়৷ সেখানে আরও ২ জনের মৃত্যু হয়৷ ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠানো হয়েছে৷আহতদের চিকৎসা চলছে।
দুর্ঘটনাগ্রস্ত গাড়ির নম্বরের সূত্র ধরে মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷












Click it and Unblock the Notifications