রাজস্থানে মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি ৪, আহত ২১

রাজস্থানে মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি ৪, আহত ২১

রবিবার রাজস্থানের রাজসমন্দ জেলায় রেষারেষি করতে গিয়ে একটি দ্রুতগামী প্রাইভেট বাস উল্টে ৩ শিশু সহ কমপক্ষে চারজন নিহত ও ২১ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বাসটি আহমেদাবাদ থেকে জয়পুরের দিকে যাওয়ার পথে মদা কি বাসি এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

আহতেরা ভর্তি দেবগড়ের একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে

আহতেরা ভর্তি দেবগড়ের একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে

আহতদের দ্রুত চিকিৎসার জন্য দেবগড়ের একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন প্রিয়াঙ্কা (২৭) ও তাঁর মেয়ে দক্ষিণিতা (৩), আলিয়া (৭) এবং দেব প্রতাপ (১৩)।

শোকবার্তা মুখ্যমন্ত্রী অশোক গেহলটের

শোকবার্তা মুখ্যমন্ত্রী অশোক গেহলটের

এই মর্মান্তিক ঘটনার পর মুখ্যমন্ত্রী অশোক গেহলট নিহতদের পরিবারের জন্য সমবেদনাও জানিয়েছেন। একটি টুইট বার্তায় তিনি বলেন "আমার চিন্তাভাবনা ও প্রার্থনা শোকাহত পরিবারের সাথে রয়েছে। ঈশ্বর তাদের ক্ষতি বহন করার শক্তি দিন। আহতেরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি।

অপর একটি দুর্ঘটনায় প্রাণ হারান ২৪ জন

অপর একটি দুর্ঘটনায় প্রাণ হারান ২৪ জন

এদিকে এই ঘটনার আগের দিনই বুন্দি জেলার কোটা-দৌসা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে ২৪ জন নিহত ও চারজন আহত হওয়ার ঘটে। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, ১০ জন মহিলা ও তিনটি শিশু রয়েছে বলে জানা যায়। এমতাবস্থায় একের পর এক পর দুর্ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক মহল থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+