মুম্বই থেকে উদ্ধার নতুন নোটে ১.৪০ কোটি টাকা, আটক ৪

শুক্রবার রাতে মুম্বইয়ের আন্ধেরি এলাকা থেকে নতুন ২০০০ টাকার নোটে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করে ডিএন নগর থানার পুলিশ।

মুম্বই, ১৭ ডিসেম্বর : নোটবাতিলের পর থেকে পুরনো নোটের পাশাপাশি নতুন নোটে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। শুক্রবার রাতে মুম্বইয়ের আন্ধেরি এলাকা থেকে নতুন ২০০০ টাকার নোটে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করে ডিএন নগর থানার পুলিশ।

এই ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। যাদের আটক করা হয়েছে তারা সোনা ও হীরের ব্যবসায়ী বলে জানা গিয়েছে। এই চার জনের পরিচয় জানা গিয়েছে। এরা হলেন, বিশাল জাভেরি, জয়েন্দ্র জাভেরি, হীতেশ ভবিশ এবং গাড়ির চালক জ্যোতি স্বামী।

মুম্বই থেকে উদ্ধার নতুন নোটে ১.৪০ কোটি টাকা, আটক ৪

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, আন্ধেরির কাছে জুহু-বারসোভা লিঙ্ক রোডের নাকাবন্দির কাছে একটি সন্দেহজনক গাড়ি দেখতে পায় পুলিশ। এই গাড়িতে তল্লাশি চালিয়ে ১.৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএন নগর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পুরো টাকাটা বাজেয়াপ্ত করা হয়েছে। এবং চার জনকে আটক করা হয়েছে। এই বিষয়ে আয়কর দফতরকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় যাবতীয় তদন্ত করবে আয়কর দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+