মুম্বইয়ে নিখোঁজ ওএনজিসি-র হেলিকপ্টার, সামনে এল করুণ পরিণতি

মোট সাতজনকে নিয়ে নিখোঁজ হওয়া পবন হংস হেলিকপ্টারের খোঁজ মিলল মুম্বই উপকূলে। যাত্রী ছিলেন মোট ৫ জন বাকী ২ জন পাইলট।

মোট সাতজনকে নিয়ে নিখোঁজ হওয়া পবন হংস হেলিকপ্টারের খোঁজ মিলল মুম্বই উপকূলে। যাত্রী ছিলেন মোট ৫ জন বাকী ২ জন পাইলট। তাদের নিয়ে উপকূলে ভেঙে পড়ে চপারটি। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যুসংবাদ পাওয়া গিয়েছে। এরা সকলেই ওএনজিসির কর্মী বলে খবর।

মুম্বইয়ে নিখোঁজ ওএনজিসি-র হেলিকপ্টার, সামনে এল করুণ পরিণতি

সাত বছর পুরনো হেলিকপ্টারটি ওএনজিসি-র হয়ে কাজ করছিল। এদিন সকালে ১০টা ২০মিনিট নাগাদ উড়ে যায়। তবে যেখানে নামার কথা ছিল সেখানে সময়ে নামেনি। মিনিট পনেরো পর কপ্টারটির সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। রাডার থেকে নিখোঁজ হয়ে যায় কপ্টারটি।

খবর পেয়েই তল্লাশি অভিযানে নামে উপকূল রক্ষী বাহিনী। জাহাজ ও হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হয়। পরে মুম্বই উপকূলেই কপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে। বাকীদের খোঁজে এখনও তল্লাশি চলছে।

এদিন সকাল ১০টা ৫৮ মিনিটে কপ্টারটির ওএনজিসির নর্থ ফিল্ডে নামার কথা ছিল। তবে মাত্র ১৫ মিনিট পরই সংযোগ ছিন্ন হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+