মুম্বইয়ে বহুতলের নীচে চাপা পড়ে মৃত ৪, আহত ৩

মুম্বই, ১৩ অক্টোবর : মুম্বইয়ের ব্যস্ততম ব্যান্দ্রা এলাকায় বৃহস্পতিবার একটি বহুতল ভেঙে পড়ে। বহুতলের নীচে চাপা পড়ে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটানায় ৩ জনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

৫ তলা ভবনটি ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিপর্যয় মোকাবিলা দল এবং পুলিশের আধিকারিকেরা। এখনও বিল্ডিংয়ের নীচে কয়েকজন চাপা পড়ে থাকতে বলে আশঙ্কা করছেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা।

মুম্বইয়ে বহুতলের নীচে চাপা পড়ে মৃত ৪, আহত ৩

বিপর্যয় মোকাবিলা দলের তরফে জানানো হয়েছে, ঘটানাস্থলে উপস্থিত হয়ে তাঁরা জানতে পরেন যে বহুতলের নীচে কমপক্ষে ৯ জন চাপা পড়ে রয়েছে। এদের মধ্যে ৬ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও বাকিদের উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

বহুতলটি হঠাৎ কিভাবে ভেঙে পড়ল তার তদন্ত শুরু হয়েছে। এদিনের ঘটনায় যারা মারা গিয়েছেন তারা হলেন আয়েশা আকবর খান, আলি নিশার আহমেদ খান, ওসামা নিশার খান, এবং আফিফা সাদাব। এছাড়া গুরুতর আহত অবস্থায় যে তিন জনকে উদ্ধার করা হয় তাদের চিকিৎসা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+