বাবা রামপালের আশ্রম থেকে উদ্ধার ৪ মহিলার দেহ, হাসপাতালে মৃত ১৮ মাসের শিশু

বাবা রামপালের আশ্রম থেকে উদ্ধার ৪ মহিলার দেহ, হাসপাতালে মৃত ১৮ মাসের শিশু
হিসার (হরিয়ানা), ১৯ নভেম্বর : বিতর্কিত ধর্মগুরু রামপালের আশ্রম থেকে চারটি মৃতদেহ উদ্ধার হয়েছে। এর পাশাপাশি হিসারে আশ্রমে পুলিশ ও রামপাল অনুগামীদের খণ্ডযুদ্ধে এক শিশু সহ দুজনের মৃত্য়ু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তরফে জানানো হয়েছে, আশ্রম থেকে যে চার মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের শরীরে কোনও ক্ষতচিহ্ন নেই। আশ্রমের তরফ থেকেই পুলিশের হাতে মৃতদেহ চারটি তুলে দেওয়া হয়েছে। কীভাবে ওই চার মহিলার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্টের পরই বিষয়টি পরিষ্কার হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এর পাশাপাশি ২০ বছরের অন্য এক মহিলা ও ১৮ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় হৃদযন্ত্র অবস্থা খারাপ থাকায় মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

একটি মামলায় আদালতের নির্দেশ মানতে অস্বীকার করেছিলেন হরিয়ানার এই স্বঘোষিত ধর্মগুরু। এর ফলে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বিচারপতিরা নির্দেশ দেন, ২১ নভেম্বর তাঁকে গ্রেফতার করে সশীরে হাজির করতে হবে আদালতে। গত দু সপ্তাহ ধরে মহিলা ও শিশুদের ঢাল বানিয়ে আশ্রমের মধ্যে ৫০০০ অনুগামীদের নিয়ে লুকিয়ে ছিল রামপাল। আদালতের আদেশ মেনে মঙ্গলবার সকালে পুলিশ যায় হিসার শহরের নিকটবর্তী বারওয়ালার সৎলোক আশ্রমে। তখনই পুলিশের উপর চড়াও হন অনুগামীরা। বাঁধে খণ্ডযুদ্ধ।

বহু অনুগামীরা আশ্রম ছেড়ে বেরতে থাকেন। যারা বেরিয়েছেন তাদের অনেকেই পুলিশকে জানিয়েছে, আশ্রমের ভিতরে ঠাণ্ডার জেরে, খাবার ও ওযুধের অভাবে মৃত্যু হয়েছে অনেকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+