২০১৫ সালে দেশে দুর্ঘটনায় মৃত ১ লক্ষ ৭৭ হাজার মানুষ, জানাল কেন্দ্রীয় রিপোর্ট

২০১৫ সালে সারা দেশে মোট ৪ লক্ষ ৯৬ হাজার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। যার মধ্যে ১ লক্ষ ৭৭ হাজার মানুষ মারা গিয়েছেন। এতগুলি দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪ লক্ষ ৮৬ হাজার মানুষ।

নয়াদিল্লি, ৮ জানুয়ারি : ২০১৫ সালে সারা দেশে মোট ৪ লক্ষ ৯৬ হাজার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। যার মধ্যে ১ লক্ষ ৭৭ হাজার মানুষ মারা গিয়েছেন। এতগুলি দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪ লক্ষ ৮৬ হাজার মানুষ। সদ্য প্রকাশ করা রিপোর্টে এমনই উল্লেখ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো।

এর আগে ২০১৪ সালে সারা ভারতে ৪ লক্ষ ৮১ হাজার দুর্ঘটনার ঘটনা ঘটেছিল। যা ২০১৫ সালে ৩.১ শতাংশ বেড়ে ৪ লক্ষ ৯৬ হাজারে পৌঁছে গিয়েছে।

২০১৫ সালে দেশে দুর্ঘটনায় মৃত ১ লক্ষ ৭৭ হাজার মানুষ

রিপোর্ট বলছে, সারা দেশের মধ্যে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি মানুষ মারা যান। ২০১৪ সালে উত্তরপ্রদেশে ২৩ হাজার ২১৯ জন সড়ক অথবা রেল দুর্ঘটনায় মারা গিয়েছেন। এরপরই রয়েছে মহারাষ্ট্র, যেখানে ১৮ হাজার ৪০৪ জন দুর্ঘটনায় মৃত হয়েছেন। এরপরে তামিলনাড়ুতে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৭ হাজার ৩৭৬ জন।

২০১৫ সালের রিপোর্টে উত্তরপ্রদেশ আরও ভয়াবহ স্থানে রয়েছে। সারা দেশে যেখানে প্রায় ১ লক্ষ ৭৭ হাজার মানুষ রেল অথবা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন, সেখানে শুধু উত্তরপ্রদেশেই ৫৮ হাজার ৯৯৯ জন দুর্ঘটটনার বলি হয়েছেন।

এনসিআরবি-র রিপোর্ট বলছে, ২০১৫ সালে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন দু'চাকার গাড়ি চালাতে গিয়েই। মোট ৪৩ হাজার ৫৪০ জন মোটরবাইক বা স্কুটার চালিয়ে পথের বলি হয়েছেন। এরপরে রয়েছে লরি চালিয়ে দুর্ঘটনা। তাতে ২৮ হাজার ৯১০ জন মারা গিয়েছেন। এরপরে রয়েছে গাড়ি ১৮ হাজার ৫০৬ জন মৃত ও বাসের বলি হয়েছেন ১২ হাজার ৪০৮ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+