Kuno National Park: জঙ্গলের মধ্যে লড়াই! কুনোর জঙ্গলে আরও এক চিতার মৃত্যু
Kuno National Park Madhya Pradesh: আরও একটি চিতার মৃত্যু! মধ্যপ্রদেশের কুনো ন্যাশানাল পার্কে আরও একটি চিতার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নামিবিয়া থেকে নিয়ে আসা ইতিমধ্যে দুটি চিতার মৃত্যু হয়েছে। সেই তালিকায় যুক্ত হল আরও একটি।
একের পর এক চিতার মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কুনোর জঙ্গলে যে চিতাটির মৃত্যু হয়েছে সেটির নাম 'দক্ষ' (Daksha) বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, কোনও রোগের কারণে দক্ষের মৃত্যু হয়নি। জঙ্গলের মধ্যে একটি চিতার সঙ্গে ব্যাপক লড়াই হয় দক্ষের! আর তাতেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুধু নামিবিয়া থেকেই নয়, দক্ষিণ আফ্রিকা থেকেও বেশ কয়েকটি চিতা আনা হয়। সেগুলিকেও কুনো ন্যাশানাল পার্কে ছাড়া হয়।

আর সে দেশ থেকে আসা 'ধীরা' নামে একটি চিতার সঙ্গে লড়াই হয়। তাতেই 'দক্ষে'র মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। বন আধিকারিকরা জানাচ্ছেন, মঙ্গলবার সকালে জঙ্গলের মধ্যে চিতাটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এমনকি পশু চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাও করা হয় সেটিকে। দুপুর ১২ টা নাগাদ ওই চিতাটির মৃত্যু হয় বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, এর আগে দুটি চিতার মৃত্যু শারীরিক সমস্যার কারণে হয়েছিল। কিডনি বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল।
একের পর এক চিতার মৃত্যুর কারণে প্রশ্নের মুখে মোদীর চিতা প্রজেক্ট! বলে রাখা প্রয়োজন, কুনোতে গত ৩০ এপ্রিল একটি বৈঠক হয়। যেখানে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির আইজি ডাঃ অমিত মল্লিক, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ডাঃ কামার কোরেশী সহ একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। ছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে একাধিক বিশেষজ্ঞের একটি টিম। এমনকি চিতা নিয়ে কাজ করেন এমন আধিকারিকও ছিলেন।

যেখানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশেষ করে দক্ষ বলে চিতাটিকে কোন চিতাগুলির সঙ্গে রাখা হবে তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সিদ্ধান্তের মধ্যেই 'দক্ষে'র মৃত্যু মধ্যপ্রদেশের কুনো ন্যাশানাল পার্কে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই পার্কে পৌঁছেছেন আধিকারিকরা। কীভাবে এই ঘটনা সমস্তটা পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে কুনো ন্যাশানাল পার্কে মোট ২০ টি চিতা নিয়ে আসা হয়েছিল। যার মধ্যে আর ১৭ টি রয়ে গেল। তবে আশার কথা যে সম্প্রতি বিদেশ থেকে আনা একটি চিতা চারটি নতুন শাবকের জন্ম দিয়েছে। আর সেগুলি ধরলে এই মুহূর্তে ভারতে চিতার সংখ্যা মোট ২১ টি।












Click it and Unblock the Notifications