ব্যাঙ্গালোরের মেট্রো নির্মাণ কাজের সময় ৩৮ শ্রমিকের মৃত্যু
ব্যাঙ্গালোরের নম্মা মেট্রো নির্মাণ কাজের সময়ে ৩০ জনের বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড কর্মকর্তারাদের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নেননি। আর যে কারণে উঠছে নানান প্রশ্ন। ২০০৭ সাল থেকে মেট্রোর নিমাণ কাজের নথি গুলির দিকে চোখ রাখলে দেখা যাবে, এখন পর্যন্ত ৩৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে, ৫০ জন আহত হয়েছেন।
ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড সূত্র দাবি করে বলছে, ২০২৩ সালের একটি বড় দুর্ঘটনা ছাড়া আর কোনও ঘটনায় আধিকারিকরা যুক্ত নয়। তাদের মতে, সমস্ত ঘটনায় চুক্তিভিত্তিক কর্মীরা যুক্ত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন হেল্পার, ডাইভার ও নানান ধরনের শ্রমিক। মেট্রো নির্মাণ কাজের সময়ে সাধারণ মানুষের কোনও ক্ষতি হয়নি, কেউ আহত হননি। তবে রেললাইনে মৃত্যু হয়েছে দুইজন ব্যক্তির।

পাশাপাশি তারা এও জানান, মেট্রো নির্মাণ কাজের সময়ে সাতজনের মৃত্যু হয়েছে, তাঁর মধ্যে রয়েছেন দুজন ঠিকাদারের কাজে যুক্ত ছিলেন, নাম সুশীল কাঞ্চন ও আনাদাপ্পা। এনারা সেখানকার বাসিন্দা বলেও জানিয়েছেন তাঁরা। সুশীলের পরিবার ক্ষতিপূরণ দাবি করেছিলেন কিন্তু নথিতে সেই পরিমানের কথা উল্লেখ করা নেই। তবে আনাদাপ্পার পরিবার এই ঘটনার কারণে কোনও ক্ষতিপূরণ দাবি করেননি। নথিতে ২৯ জনের মৃত্যুর বিষয়ে তথ্য পাওয়া যায়নি।
জানা গিয়েছে, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি, যারা শ্রমিকদের আগে থেকে সতর্ক করেননি। নথিতে উল্লে আছে, পাঁচজনের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তবে অন্যান্যদের বিরুদ্ধে ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছিল। ক্ষতিগ্রস্থ পরিবারকে সাড়ে পাঁচ লক্ষ টাকা থেকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল।
বলা বাহুল্য, জানুয়ারি মাসে মেট্রো নির্মাণ কাজের সময়ে মা ও শিশুপুত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। মেট্রোর পিলার আচমকাই ধসে পড়ে তাঁদের মাথায়। ঘটনায় মৃত্যু হয়েছিল তাঁদের। সেই সময়ে ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তিনজন ইঞ্জিনিয়ারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। সেই সঙ্গে তাঁদের কাছ থেকে ১৫ লক্ষ টাকা জরিমানা পর্যন্ত চাওয়া হয়।
এখন পর্যন্ত এই ঘটনায় যারা মারা গেছেন তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, খরচ ৩.১৫ কোটি টাকা। যাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ও যাদের গাফিলতিতে এমন পরিস্থিতির তৈরি হয়েছিল তাঁদের থেকে ১.৭৭ কোটি টাকা আদায় করা হয়েছে।












Click it and Unblock the Notifications