সুপারবাগ সংক্রমণে ২ সপ্তাহের মধ্যে ৩৮% আইসিইউ রোগীর মৃত্যু! কেন এই উদ্বেগজনক পরিস্থিতি
সুপারবাগ সংক্রমণে ২ সপ্তাহের মধ্যে ৩৮% আইসিইউ রোগীর মৃত্যু! কেন এই উদ্বেগজনক পরিস্থিতি
রোগ সারাতে হাসপাতালে যাওয়া। কিন্তু সেখান থেকেই ড্রাগ প্রতিরোধী সুপারবাগে সংক্রামিত হচ্ছেন বহু রোগী। সাম্প্রতিক গবেষণায় এমনটাই উঠে এসেছে। সুপারবাগ একাধিক ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে। এছাড়াও বাজারে যেসব অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতাও বাড়ছে এদের।

আমেরিকায় গবেষণা
আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে সুপারবাগ হল গ্রাম নেগেটিভ ব্যাকটিরিয়া। এই সব ব্যাকটিরিয়ার প্রতিরোধী হয়ে ওঠার ক্ষমতা রয়েছে। এদের জেনেটিক উপাদানগুলি অন্য ব্যাকটিরিয়াকেও ড্রাগ প্রতিরোধী করে তোলে।

কীভাবে সংক্রমণ
সাধারণভাবে দেখা গিয়েছে, বেশিদিন ধরে হাসপাতালে থাকলে কিংবা ভেন্টিলেটরে থাকলে কিংবা মূল্যনালীর ক্যাথিটার থেকেও রোগ ছড়ায়। ভারতেও এব্যাপারে গবেষণা চালানো হচ্ছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসস ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ এবং সিডিসিকে নিয়ে নতুন গঠিত হেলথকেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন সার্ভিল্যান্স ইন্ডিয়া, এব্যাপারে গবেষণা চালিয়েছে। দেশের ১২০ টি আইসিইউ-তে গবেষণা চালিয়ে ৩০৮০ টি রক্তের নমুনা এবং ৭৯২ টি মুত্রের নমুনা পরীক্ষা করে সুপারবাগ পাওয়া গিয়েছে। আরও দেখা গিয়েছে, ভারতের আইসিইউগুলির ৭৩.৩ শতাংশ রক্তের নমুনা আর ৫৩.১ শতাংশ মূত্রনালির সংক্রমণের নমুনায় সুপারবাগ পাওয়া গিয়েছে।

সরাসরি মৃত্যুর কারণ নয়
সমীক্ষায় দেখা গিয়েছে ৩৮.১ শতাংশ রোগীর রক্তে এবং অন্য ২৭.৯ শতাংশের মূত্রনালির সংক্রমণে সুপারবাগ থাকায় ১৪ দিনের মধ্যেই মারা গিয়েছেন। তবে সঙ্গে এও বলা হয়েছে, হাসপাতাল থেকে সংক্রমিত রোগ সংক্রমণের সঙ্গে যুক্ত হলেও, তা মৃত্যুর জন্য দায়ী নয়।
সুপারবাগ আগেকার অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। অন্যদিকে কার্বাপেনেম এবং কোলিস্টিনের মতো নতুন যেসব অ্যান্টিবায়োটিক বাজারে এসেছে তা ব্যয়বহুলও বটে।
ভারতে করা সমীক্ষায় দেখা গিয়েছে কার্বাপেনেম অ্যান্টিবায়োটিক নিউমোনিয়া এবং সেপ্টিসেমিয়া চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। আইসিইউগুলি হাসপাতাল থেকে রোগ ছড়ানোর হটবেড বলেও জানানো হয়েছে।

বিশ্বস্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
বিশ্বস্বাস্থ্য সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে ২০১৯-এ বিশ্বে ১.২৭ মিলিয়ন মানুষ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের কারণে মারা গিয়েছেন। আরও বলা হয়েছে, অ্যান্টিবায়োটিকের যুক্তিপূর্ণ ব্যবহার করতে ডায়াগনস্টিত ল্যাবগুলিকে আরও শক্তিশালী এবং উন্নত করার প্রয়োজন রয়েছে।
গবেষণায় দেখা গিয়েছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিমাইক্রোবিয়ালগুলির কারণে প্রতি বছর ওষুধের বিরুদ্ধে প্রতিরোধের মাত্রা ৫ থেকে ১০ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে। যে কারণে প্রতিরোধী সংক্রমণের চিকিৎসায় বিবেচনা করে ওষুধ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications