উপনির্বাচনে পরই যোগীরাজ্যে ৩৭ জন আইএএস অফিসারের 'বদলি', উঠছে একাধিক প্রশ্ন

বিজেপি শাসিত উত্তর প্রদেশে সাম্প্রতিক উপ নির্বাচনে বিজেপি-র দুই শক্ত ঘাঁটিতে হারের পর ৩৭ জন আইএএস অফিসারকে বদলি করেছে যোগী প্রশাসন। আর তারপর থেকেই একাধিক প্রশ্ন উঠছে এই 'বদলি' ঘিরে।

বিজেপি শাসিত উত্তর প্রদেশে সাম্প্রতিক উপ নির্বাচনে বিজেপি-র দুই শক্ত ঘাঁটিতে হারের পর ৩৭ জন আইএএস অফিসারকে বদলি করেছে যোগী প্রশাসন। আর তারপর থেকেই একাধিক প্রশ্ন উঠছে এই 'বদলি' ঘিরে। বদল হওয়া আইএএস পর্যায়ের আধিকারিকদের মধ্যে রয়েছেন ১৬ জন জেলাশাসকও। এঁদের মধ্যে রয়েছেন গোরক্ষপুরের জেলাশাসক রাজীব রাউতেলা। উল্লেখ্য, এই গোরক্ষপুর কেন্দ্রটি মুখ্যমন্ত্রী আদিত্যনাথের সংসদীয় এলাকা। এখানেই কিছুদিন আগে উপ নির্বাচনে সপা-বিএসপি জোটের কাছে হেরে যায় বিজেপি।

উপনির্বাচনে পরই যোগীরাজ্যে ৩৭ জন আইএএস অফিসারের বদলি, উঠছে একাধিক প্রশ্ন

গোরক্ষপুরে নির্বাচনী কেন্দ্রে মিডিয়াকে গণনা সম্পর্কে জানার থেকে বার বারা বাঁধা দিয়ে বিতর্কের কেন্দ্রে আসেন রাজীব রাউতেলা। যাঁকে বর্তমানে দেবীপতননের ডিভিশনাল কমিশনর হিসাবে নিযুক্ত করা হয়েছে। রাজীব রাউতেলার পোদন্নতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়াও হাপুর, আমরোহা, হাথরাস, বলরামপুর এলাকার জেলাশাসক হিসাবে নতুন করে বিভিন্ন আইএএস অফিসারকে নিযুক্ত করা হয়েছে। এছা়ডাও বারেলির জেলাশাসক রাঘবেন্দ্র সিংকেও বদলা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই রাঘবেন্দ্র সিংই উত্তর প্রদেশে সাম্প্রদায়িক হিংসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কের কেন্দ্রে আসেন।

উল্লেখ্য, কিছুদিন আগে উত্তর প্রদেশের গোরক্ষপুর ও ফুলপুর কেন্দ্র দুটিতে উপ নির্বাচন সংগঠিত হয়। গোরক্ষপুর ছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কেন্দ্র অন্যদিকে, ফুলপুর ছিল উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মালব্যর কেন্দ্র। গোরক্ষপুরে ২১ ,৯৬১ ভোটে বিজেপিকে হারিয়ে আসন দখল করে সমাজবাদী পার্টি। অন্যদিকে ফলপুরে ৫৯ হাজারের বেশি ভোটে বিজেপি-কে পরাস্ত করে জয় ছিনিয়ে নেয় সমাজবাদী পার্টির প্রার্থী নগেন্দ্র প্যটেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+