চুলে সাদা রং করে বয়স ভাড়িয়ে সবরিমালায় প্রবেশ মহিলার, শুরু চূড়ান্ত হইচই
পি মঞ্জু (৩৬) নামে এক দলিত সমাজকর্মী ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, তিনি লর্ড আয়াপ্পার দর্শন করেছেন।
সবরিমালায় দুই মহিলার মাঝরাতে প্রবেশ নিয়ে সারা কেরলে হইচই পড়ে গিয়েছিল। এমনকী বনধ পর্যন্ত হয়েছে। সেই ঘটনার পর হওয়া হিংসায় গ্রেফতার হয়েছেন কয়েক হাজার বিক্ষোভকারী। এর মাঝেই মধ্য ত্রিশের এক দলিত সমাজকর্মীর দাবি ঘিরে ফের হইচই শুরু হল।

পি মঞ্জু (৩৬) নামে এক দলিত সমাজকর্মী ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, তিনি লর্ড আয়াপ্পার দর্শন করেছেন। মঙ্গলবার কীভাবে তিনি আয়াপ্পা দর্শন করেছেন তাও জানিয়েছেন মঞ্জু।
তাঁর দাবি, চুলে রং করে বয়স ভাড়িয়ে তিনি লর্ড আয়াপ্পার দর্শন করেছেন। সেই ছবিও তিনি সোশ্যাল সাইটে শেয়ার করেছেন। পুলিশ অবশ্য জানিয়েছে, এই ছবির সত্যাসত্য অনুসন্ধান করার পরই জানা যাবে আসলে তাঁর দাবি সঠিক কিনা।
গত অক্টোবরে মহিলা সমাজকর্মীদের যে দল সবরিমালায় প্রবেশ করতে গিয়ে বাধা পায়, মঞ্জু সেই দলের সদস্য ছিলেন। পরে তার বাড়িতে হামলা হয়। এখন দেখার এই ঘটনার পর গোটা পরিস্থিতি কোনদিকে মোড় নেয়।












Click it and Unblock the Notifications