পুঞ্চে মিলল ৩৬ রাউন্ড বুলেট, মিলল sticky bomb-এর নমুনাও! হামলায় চাঞ্চল্যকর তথ্য
জওয়ানদের লক্ষ্য করে অন্তত ৩৬ রাউন্ড গুলি চালিয়েছে জঙ্গিরা! পুঞ্চে ঘটে যাওয়া জঙ্গি হামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বৃহস্পতিবার দুপুরে প্রবল বৃষ্টির সুযোগ নিয়ে বাহিনীর উপর ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটে। আর তাতে পাঁচ জওয়ান শহিদ হয়েছেন।
আর এই ঘটনার পরেই পুঞ্চে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এনআইএ এবং ফরেন্সিকের আধিকারিকরা। জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে পড়ে যাওয়া গাড়ি এবং গোটা এলাকা থেকে সুত্র খোঁজার চেষ্টা করছেন আধিকারিকরা। আর তাতে এখনও পর্যন্ত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এলাকা থেকে বেশ কিছু নমুনা তদন্তকারীরা সংগ্রহ করেছে বলেও জানা গিয়েছে।

শুধু তাই ৩৬ রাউন্ড বুলেট এলাকা থেকেও উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে। আর তা দেখে মনে করা হচ্ছে যে বৃষ্টির জন্যে দৃশ্যমান্যতা কমে যাওয়ার পর জওয়ানদের লক্ষ্য করে অন্তত ৩৬ রাউন্ড গুলি চালানো হয়েছে। এমনকি এলাকা থেকে দুটি গ্রেনেডের পিনও উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে।
অন্যদিকে জঙ্গিদের হামলার জন্যে sticky bomb ব্যবহার করা হয়েছে বলেও মনে করা হচ্ছে। বেশ কিছু নমনা এলাকা থেকে উদ্ধারের পরেই এমন দাবি ফরেন্সিকের। তদন্তকারীরা মনে করছেন এই বোমা সম্ভবত গাড়িতে লাগানো হয়। এবং দূর থেকে রিমোটের সাহায্যে বিস্ফোরণ ঘটনা হয় বলেও দাবি।

অন্যদিকে এই ঘটনার সঙ্গে গত বছর কাটরাতে ঘটে যাওয়া একটি হামলার সঙ্গে মিল পাচ্ছেন। আর সেই সুত্র ধরেই পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন এনআইএ এবং ফরেন্সিকের আধিকারিকরা। অন্যদিকে আইবি'র তরফেও একটি রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রক এবং জাতীয় তদন্তকারী সংস্থাকে শেয়ার করা হয়েছে বলে খবর।
অন্যদিকে জঙ্গিদের খোঁজে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। গোটা এলাকা ধরে এই তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। আর এই তল্লাশি কাজে অন্তত ২০০০ কমান্ডোকে মোতায়েন করা হয়েছে বলে খবর। দীর্ঘ তল্লাশিতে এখনও পর্যন্ত ১২ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে খবর। তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। অন্যদিকে মনে করা হচ্ছে, পুরো এই হামলার মধ্যে অন্তত সাতজন জঙ্গি যুক্ত রয়েছে।

শুধু তাই নয়, অন্তত দুটি জঙ্গি সংগঠন এই হামলার পিছনে রয়েছে বলে মনে করছে প্রতিরক্ষার সঙ্গে যুক্ত গোয়েন্দারা। পাকিস্তানের কোনও জঙ্গি সংগঠন এর পিছনে রয়েছে বলেও মনে করা হচ্ছে। এমনকি জৈইশ-ই মহম্মদ ( JeM) এবং লস্করের মতো ( (LeT) সংগঠনের জঙ্গিরদের যুক্ত থাকার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।












Click it and Unblock the Notifications