পিস্তল নিয়ে সেলফি তুলতে গিয়ে গুলিবিদ্ধ মহিলা

মুজাফ্ফরনগর, ১৭ অগাস্ট : পিস্তল হাতে নিয়ে সেলফি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ৩৫ বছর বয়সী এক মহিলা। ঘটনাটি ঘটেছে মুজাফ্ফরনগরের আলেম শহরের কাছে। পুলিশ সূত্রের খবর অনুযায়ী জনৈকা মহিলা নিজের বাড়িতে রাখা পিস্তল নিয়ে সেলফি তোলার চেষ্টা করছিলেন। সেই সময়েই অসাবধানতাবশত গুলি চলে যায়। ['নগ্ন সেলফি'-র আবদার হবু বরের, বিয়ের বানচাল ক্ষুব্ধ কনের]

গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে পিস্তলের গুলিতে মহিলা আহত হয়েছিলেন সেটির লাইসেন্স রয়েছে। পুলিশ ইতিমধ্যেই পিস্তলটি উদ্ধার করেছে। [মুখের সামনে ফোন ধরেই ক্লিক-ক্লিক, 'সেলফি এলবো' থেকে সাবধান কিন্তু!]

পিস্তল নিয়ে সেলফি তুলতে গিয়ে গুলিবিদ্ধ মহিলা

এবছরের মে মাসে এরকমই অন্য আর একটি ঘটনা সামনে এসেছিল। লুধিয়ানায় ১৫ বছরের এক কিশোর তার বাবার সঙ্গে সেলফি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তখন সামনে এসেছিল। এছাড়াও গত সপ্তাহেই সেলফি তুলতে গিয়ে রাজৌরি সমুদ্র সৈকতে চার কিশোরের তলিয়ে যাওয়ার ঘটনাও প্রকাশ্যে এসেছে। [(ছবি) কিম কার্ডাশিয়ানের "খোলামেলা" সেলফি! না দেখলে পস্তাতে হবে]

সেলফি যেমন বর্তমানে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে তেমনি বেশ কিছু ক্ষেত্রে এর প্রভাবও মারাত্মক। মুজাফ্ফরনগর থেকে রাজৌরি, প্রত্যেক ঘটনাতেই সেই ভয়াবহতা প্রকট হচ্ছে। [সেলফি তুলে গিনেস বুকে নাম লেখাতে গবেষণার চাকরি ছাড়লেন এক যুবক]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+