নেতা একনাথ শিন্ডে, সংখ্যা গরিষ্ঠতা দাবি করে রাজ্যপালকে চিঠি বিদ্রোহী ৩৪ শিবসেনা বিধায়কের
নেতা একনাথ শিন্ডে, সংখ্যা গরিষ্ঠতা দাবি করে রাজ্যপালকে চিঠি বিদ্রোহী ৩৪ শিবসেনা বিধায়কের
দুপুরেই রাজ্যপালের কাছে এসে পৌঁছেছে ৩৪ জন বিদ্রোহী শিবসেনা বিধায়কের চিঠি। তাতে নিজেদের সংখ্যা গরিষ্ঠতা দাবি করা হয়েছে। সেই সঙ্গে একনাথ শিন্ডেকে দল নেতা িহসেবে দাবি করেছেন তাঁরা। এদিকে আবার সঞ্জয় রাউত তার পরেই টুইট করেছেন আগাড়ি সরকার থেকে বেরিয়ে যেতে প্রস্তুত শিবসেনা। দুই মিলে চরম রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে মহারাষ্ট্রে। প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি শিবসেনা শেষ পর্যন্ত বিজেপির সঙ্গে জোট গড়েই সরকার গড়বে।

রাজ্যপালকে চিঠি বিদ্রোহীদের
একনাথ শিন্ডের সঙ্গে এই মুহূর্তে নাকি ৪০ জন বিধায়ক রয়েছেন। প্রথমে ৩৬জন বিধায়ককে নিয়ে তিনি অসমে পাড়ি দিয়েছিলেন। তারপরে আরও চার বিধায়ক নাকি সামিল হয়েছেন বিদ্রোহী শিবিরে। উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই এই চার বিধায়ক নাকি একনাথ শিন্ডের কাছে পৌঁছন। এবং তাঁকে সমর্থন জানান। তারপরেই দুপুরে একনাথ শিন্ডেকে নেতা দাবি করে সংখ্যা গরিষ্ঠতা জানিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালকে চিঠি পাঠান।

সামনায় হুঁশিয়ারি বিদ্রোহীদের
এদিকে সকালেই শিবসেনার মুখপত্র সামনায় তীব্র হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিদ্রোহী শিবসেনা বিধায়কদের। শিবসেনার টিকিটে জিতে কীভাবে তাঁরা এই ধরনের কাজ করতে পারেন তা িনয়ে প্রশ্ন তোলা হয়েছে। পুরোটাই বিজেপির ষড়যন্ত্র বলে দাবি করা হয়েছে। কাজ মিটে গেলে বিজেপি তাঁদের ছুঁড়ে ফেলে দেবে বলে দাবি করেছে সামনা। সেই সঙ্গে বিদ্রোহী বিধায়কদের হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে এখনও সময় রয়েছে তাঁরা ফিরে আসুন। নইলে শিব সৈনিক যদি চায় তাহলে তাঁদের বিধায়ক পদ থেকে বহিষ্কার করা হবে।

আগাড়ি সরকার থেকে বেরিয়ে আসার ইঙ্গিত
এদিকে বিদ্রোহী বিধায়করা রাজ্যপালকে চিঠি পাঠানোর পরে নতুন মোড় তৈরি হয়েছে মহারাষ্ট্রে। সকাল থেকে দফায় দফায় বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। বিকেলের দিকে সঞ্জয় রাউতের টুইটে নতুন জল্পনা ছড়িয়েছে। সঞ্জয় রাউত টুইটে লিখেছেন আগাড়ি সরকার থেকে বেরিয়ে যেতে প্রস্তুত শিবসেনা। এই নিয়ে নতুন জল্পান তৈরি হয়েছে। আস্থা ভোটে যাওয়ার আগেই কি আগাড়ি জোট ভেঙে যাবে? প্রশ্ন উঠতে শুরু করেছে।

কী দাবি বিদ্রোহীদের
একনাথ শিন্ডে সহ বিদ্রোহীরা কখনোই শিবসেনা ছাড়ার কথা বলেননি। তাঁরা বারবারই বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গড়ার প্রস্তাব দিয়েছিলেন শিবসেনা সুপ্রিমোকে। এমনকী উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান সেটাও চাননি তাঁরা। এমনই দাবি করেছেন বিদ্রোহী বিধায়করা। তাঁদের দাবি একেবারে রাজনৈতিক আদর্শ যে দলগুলির সঙ্গে মেলে না তাঁদের সঙ্গে জোট গড়ে সরকার গঠনের কোনও অর্থই হয় না।












Click it and Unblock the Notifications