৩৭০ ধারা উঠতেই জম্মু-কাশ্মীরে লক্ষ কোটির বিনিয়োগ প্রস্তাব! শিল্পে আগ্রহী মোদী সরকার

জম্মু-কাশ্মীরে ব্যবসা-বিনিয়োগের সম্ভাবনার দুয়ার অবশেষে খুলে গেল। রাজ্যে বিনিয়োগে ইচ্ছাপ্রকাশ করেছে বেশ কিছু সংস্থা, এই সম্ভাবনা ক্ষেত্র ৩৭০ ধারা বিলোপের ফলেই সম্ভব হয়েছে বলে মনে করে কেন্দ্র।

জম্মু-কাশ্মীরে ব্যবসা-বিনিয়োগের সম্ভাবনার দুয়ার অবশেষে খুলে গেল। রাজ্যে বিনিয়োগে ইচ্ছাপ্রকাশ করেছে বেশ কিছু সংস্থা, এই সম্ভাবনা ক্ষেত্র ৩৭০ ধারা বিলোপের ফলেই সম্ভব হয়েছে বলে মনে করে কেন্দ্র। আর বিনিয়োগের ফলে কাশ্মীর উপত্যকায় ব্যবসা ও অর্থনীতির প্রভূত উন্নতি হবে বলে মনে করছে মোদী সরকার।

৩৭০ ধারা উঠতেই জম্মু-কাশ্মীরে লক্ষ কোটির বিনিয়োগ প্রস্তাব

দিল্লির সরকারের তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছে ৪৪টি কোম্পানি। তার মধ্যে ৩৩টি কোম্পানির প্রস্তাব গ্রহণ করেছে কেন্দ্র। জম্মু ও কাশ্মীরে বিনিয়োগ প্রস্তাব এসেছে তথ্য-প্রযুক্তি, পরিকাঠামো, বিদ্যুৎ, উৎপাদন, হোটেল, প্রতিরক্ষা, পর্যটন ও শিক্ষা ক্ষেত্রে।

কেন্দ্র জানিয়েছে, এই বিনিয়োগের পরিমাণ ১৫ হাজার কোটি টাকা। এই সংখ্যা ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত যেতে পারে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার। ৩৭০ ধারা বিলোপের পর প্রথম শিল্প সম্মেলন করার পরিকল্পনাও সেরে ফেলেছে কেন্দ্র। আগামী নভেম্বরেই শিল্প সম্মেলন হতে পারে।

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর উপত্যকার পরিবেশ এখনও স্বাভাবিক হয়নি। এখনও থমথমে পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। স্কুল-কলেজ খুলেছে। কিন্তু পড়ুয়াদের উপস্থিতি এখনও স্বাভাবিক নয়। ইন্টারনেট পরিষেবা থেকে শুরু করে জরুরি পরিষেবাগুলিও চালু হতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+