করোনা লকডাউনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজে সাহায্য পেয়েছেন ৩২ কোটি মানুষ
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গোটা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গোটা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রথমে ২১ দিনের লকডাউন ঘোষণার পর ১৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিল মোদী সরকার। সেই আর্থিক প্যাকেজে এখনও পর্যন্ত ৩২ কোটি মানুষ সাহায্য পয়েছেন।

গরিব কল্যাণ প্যাকেজে সাহায্য
লকডাউন ঘোষণার পর গত ১৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্যাকেজে ১৩ এপ্রিল পর্যন্ত ৩২ কোটি মানুষ সাহায্য পেয়েছেন। প্রায় ২৯,৩৫২ কোটি টাকা সরাসরি ৩২ কোটি গরিব মানুষের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। ৫.২৯ কোটি মানুষ বিনামূল্যে খাদ্যের যোগানের সহায়তা পেয়েছেন। ৯৭.৮ লাখ মানুষ উজ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেয়েছেন। ২.১ লাখ মানুষ ইপিএফও-র সুবিধা পেয়েছেন। ৭.৪৭ কোটি কৃষক প্রধানমন্ত্রী কৃষিনিধি যোজনার আওতায় টাকা পেয়েছেন।

লকডাউন বৃদ্ধি
করোনা পরিস্থিতি মোকাবিলায় লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়ের মধ্যে হটস্পট চিহ্নিত করে সেখানে করোনা ভাইরাসের চেন সংক্রমণ ভেঙে ফেলার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকররা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসকে একটি গোন্ডির মধ্যে বেঁধে ফেলার মরিয়া চেষ্টা চালানো হবে।

মুম্বইয়ে শ্রমিক বিভোক্ষ
করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। লকডাউন বৃদ্ধির কথা শোনার পরেই তাঁরা বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন। ্












Click it and Unblock the Notifications