Maoists in Chhattisgarh: ছত্তিসগড়ের জঙ্গলে ব্যাপক গুলির লড়াই, খতম ৩১ মাওবাদী, শহিদ দুই জওয়ানও
Maoists in Chhattisgarh: মাওবাদী দমনে বড় সাফল্য! ৩১ জন মাওবাদী নেতাকে খতম করল যৌথবাহিনী। তবে দু'পক্ষের গোলাগুলিতে বাহিনীর দুই জওয়ান শহিদ হয়েছেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, আহত আরও দুই জওয়ান। গুরুতর আহত অবস্থায় ওই দুই জওয়ানকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। আজ রবিবার সকাল থেকে ছত্তিসগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে শুরু হয় এই এনকাউন্টার।
ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি অভিযান। গত কয়েক সপ্তাহ আগেই বিজাপুরেই যৌথ বাহিনীর সঙ্গে এনকাউন্টার শুরু হয় মাওবাদীদের। আর তাতে ৮ জন মাওবাদীর মৃত্যু হয়। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের গুলির লড়াই ছত্তিসগড়ে।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে (Maoists in Chhattisgarh) । পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মাওবাদী বিরোধী অভিযান চলছে। আর সেই অভিযান আজ রবিবার সকাল থেকে শুরু হয়। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে অভিযান চলাকালীন হঠাত করে বাহিনীকে লক্ষ্য করে গুলি চলে। পাল্টা জবাব দেয় বাহিনীও।
দুপক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে চলে এনকাউন্টার। আর তাতেই এখনও পর্যন্ত ৩১ জন মাওবাদীকে নিকেশ করেছে বাহিনী। আর এই তালিকায় একাধিক মাথা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত কারোর নাম অবশ্য বাহিনীর তরফে সামনে আনা হয়নি। অন্যদিকে পাল্টা গুলিতে বাহিনীর দুই জওয়ান শহিদ হয়েছেন। আরও দুজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।
জঙ্গলে আরও মাওবাদী লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত হতেই জঙ্গলের মধ্যে তল্লাশি চালানো হচ্ছে। আকাশপথে চালানো হচ্ছে নজরদারি। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চলছে। আগামীদিনে আরও প্রত্যাঘাত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
Chhattisgarh: 31 Naxalites killed in an encounter with security forces in the forests under the National Park area of District Bijapur. Search operation is going on: IG Bastar, P Sundarraj pic.twitter.com/Op6Y9DEjxZ
— ANI (@ANI) February 9, 2025
বলে রাখা প্রয়োজন, মাওবাদী দমনে কড়া মনোভাব নিয়েছে মোদী সরকার। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যেই সম্পূর্ণ ভাবে মাওমুক্ত দেশ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীঅমিত শাহ। আর সেই লক্ষ্যেই একেবারে কড়া হাতে শুরু হয়েছে অভিযান। গত কয়েকমাসে একাধিক মাও শীর্ষ নেতাকে খতম করা হয়েছে। একই সঙ্গে যদিও মাওবাদীদের আত্মসমর্পণ করতেও উৎসাহ দেওয়া হচ্ছে সরকারের তরফে।












Click it and Unblock the Notifications