চিকিৎসকদের ধর্মঘট বেআইনি, হাইকোর্টের নির্দেশের পরেই একসঙ্গে চাকরি ছাড়লেন ৩০০০ ডাক্তার

চিকিৎসকদের ধর্মঘট বেআইনি, হাইকোর্টের নির্দেশের পরেই একসঙ্গে চাকরি ছাড়লেন ৩০০০ ডাক্তার

করোনা মহামারীর মধ্যে চিকিৎসক সংকট মধ্য প্রদেশে। একসঙ্গে ৩০০০ চিকিৎসক চাকরি ছাড়লেন বিজেপি শাসিত রাজ্যে। গত চারদিন ধরে ধর্মঘট করছিলেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি ছিল এই ভয়াবহ মহামারী পরিস্থিতিতে তাঁদের স্ট্রাইপেন এবং ফি বাড়াতে হবে। কারণ তাঁরা করোনায় আক্রান্ত হলে পরিবারের লোকেরা কী করবেন। সেকারণেই তাঁরা ফি বাড়ানোর দাবি জানিয়ে ধর্মধট শুরু করেছিলেন। গতকাল ডাক্তারদের এই ধর্মঘটকে বেআইনে বলে জানায় মধ্যপ্রদেশ হাইকোর্ট। এবং ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের ডিউটিতে যোগ দিতে বলা হয়।

চিকিৎসকদের ধর্মঘট বেআইনি, হাইকোর্টের নির্দেশের পরেই একসঙ্গে চাকরি ছাড়লেন ৩০০০ ডাক্তার

সরকার পক্ষকে চ্যালেঞ্জ জানিয়ে তারপরেই ৩০০০ চিকিৎসক একসঙ্গে চাকরি ছাড়েন। মধ্যপ্রদেশের ৬টি সরকারি হাসপাতালে কাজ করেনএই জুনিয়র ডাক্তাররা। তাঁরা জানিয়েছেন এই ধর্মঘট তাঁরা জারি রাখবেন। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাবে তারা। চিকিৎসকদের এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে বিহার, ছত্তিশগড়, রাজস্থান, উত্তর প্রদেশ, কর্নাটক, তেলঙ্গানা, মহারাষ্ট্র এবং হৃষিকেশ এইমসের চিকিৎসকরা। করোনা পরিস্থিতিতে তারা ২৪ শতাংশ স্ট্রাইপেন বৃদ্ধির দাবি জানিয়েছেন।

করোনা মহামারীর মধ্যে চিকিৎসকদের ধর্মঘটকে ভাল চোখে দেখছেন না মধ্য প্রদেশের বিজেপি সরকার। এদিকে দিনরাত এক করে যাঁরা কাজ করছেন তাঁদের দাবি কেন মেনে নিতে চাইছেন না তাই নিয়ে সরব হয়েছেন চিিকৎসকরা। গোটা দেশে যখন চিকিৎসকদের কোভিড যোদ্ধা বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে মধ্য প্রদেশ সরকার কেন চিকিৎসকদের দাবি মেনে নিচ্ছেন না এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+