৩০০টি হোয়াটসঅ্যাপ গ্রুপের সাহায্যে কাশ্মীরে বিক্ষোভকারীদের জড়ো করা হয় : কেন্দ্রীয় রিপোর্ট

কেন্দ্রীয় রিপোর্ট বলছে, প্রায় ৩০০টি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে কাশ্মীরে বিক্ষোভকারীদের জড়ো করে জায়গায় জায়গায় অশান্তি ছড়ানো হচ্ছে।

শ্রীনগর, ২৪ এপ্রিল : কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী শক্তি গত প্রায় একবছর ধরে গোটা উপত্যকার শান্তি বিঘ্নিত করে রেখেছে। সীমান্তের ওপারে পাকিস্তান থেকে প্রত্যক্ষ মদতে এই বিক্ষোভকে উসকে দেওয়া হচ্ছে বলে বারবার কেন্দ্রীয় রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এবার সেই রিপোর্টে আরও একটি তথ্য উঠে এল।

কেন্দ্রীয় রিপোর্ট বলছে, প্রায় ৩০০টি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে কাশ্মীরে বিক্ষোভকারীদের জড়ো করে জায়গায় জায়গায় অশান্তি ছড়ানো হচ্ছে। এনকাউন্টারের জায়গায় টাকা দিয়ে লোক পাঠিয়ে সেনাকে আটকে দেওয়া হচ্ছে। সামনে দাঁড়িয়ে পাথর ছুঁড়ে, বিক্ষোভ দেখানো হচ্ছে, আর পিছন দিয়ে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীরা পালিয়ে যাচ্ছে।

কাশ্মীরে বিক্ষোভের পিছনে ৩০০টি হোয়াটসঅ্যাপ গ্রুপ

জানা গিয়েছে, ৩০০টি হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতিটিতে ২৫০ জন করে সদস্য রয়েছে। গোটা কাশ্মীর জুড়ে কীভাবে পাথর হামলা চালিয়ে সেনাকে বিধ্বস্ত করা যায় তা এই ধরনের গোষ্ঠীতে বলে দেওয়া থাকে। অথবা কোথায় কখন যেতে হবে, সেই নির্দেশ থাকে।

কাশ্মীর পুলিশের তরফে বলা হয়েছে, এই ধরনের গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটরদের চিহ্নিত করা হয়েছে। তাদের পুলিশ দিয়ে ডেকে পাঠিয়ে কাউন্সেলিং করা হচ্ছে। তাতে ভালো সাড়াও পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। এবং গত তিন সপ্তাহে এমন ৯০ শতাংশ হোয়াটসঅ্যাপ গ্রুপ বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বারবার বন্ধ করার সুফলও মিলেছে। তবে এর ফলে উপত্যকার ব্যবসায়ীদের কিছুটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে। যারা ইন্টারনেট নির্ভর ব্যবসা করেন তারা প্রভূত ক্ষতির মুখে পড়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+