পিওকে-তে ওত পেয়ে আছে ৩০০ জঙ্গি, কুলগামে নিকেশ ৩

করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাক জঙ্গিরা। পিওকে-তে ওত পেতে আছে প্রায় ৩০০ জঙ্গি।

করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাক জঙ্গিরা। পিওকে-তে ওত পেতে আছে প্রায় ৩০০ জঙ্গি। এমনই খবর পেয়েছে গোয়েন্দারা। ইতিমধ্যে কাশ্মীরের কুলগামে সেনা জঙ্গ সংঘর্ষে ৩ জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

কুলগামে সেনা জঙ্গি সংঘর্ষ

কুলগামে সেনা জঙ্গি সংঘর্ষ

জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হয়েছে সকাল থেকে। কুলগামের লোয়ার মুন্ডা এলাকায় সিআরপিএফ, রাষ্ট্রিয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিস যৌথ অভিযান চালায়। পুলিসের পেট্রোলিং ভ্যানের উপর প্রথমে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে সেনা। ১২ ঘণ্টায়ই নিয়ে দ্বিতীয় বার জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলছে কাশ্মীরে। এখনও পর্যন্ত ৩ জঙ্গিকে নিকেশ করা গিয়েছে বলে জানিয়েছে সেনা।

অনুপ্রবেশের চেষ্টা

অনুপ্রবেশের চেষ্টা

এদিকে গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুযায়ী ৩০০-রও বেশি জঙ্গি পিওকে-তে অপেক্ষা করছে অনুপ্রবেশ করার জন্য। হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই-তৈবা জঙ্গিরাই ভারতে হামলার ছক কষছে। শ্রীনগরে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছে তারা। সেকারণেই সেনাবাহিনীর দৃষ্টি ঘোরাতে কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলা চালানো হচ্ছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানে জঙ্গিদের ১৬টি লঞ্চপ্যাজ ফের সক্রিয় হয়ে উঠেছে। গুলমার্গ সেক্টর দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।

১২ ঘণ্টায় দ্বিতীয় বার গুলির লড়াই

১২ ঘণ্টায় দ্বিতীয় বার গুলির লড়াই

গত ১২ ঘণ্টায় কাশ্মীরে এই নিয়ে দ্বিতীয় বার জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়েছে সেনাবাহিনীর। ২৬ এপ্রিল পুলওয়ামা এবং অবন্তীপুরায় সেনা জঙ্গি সংঘর্ষে ৪ জঙ্গি নিকেশ হয়। ২৪ এপ্রিল অনন্তনাগে ২ জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+