Ransomware Attack: বড়সড় 'হামলা'! ভারতের প্রায় ৩০০টি ছোট ব্যাঙ্কের পেমেন্ট সিস্টেমে প্রভাব
Ransomware Attack: ব্যাংকিং সেক্টরে বড়সড় সাইবার হামলা (Cyber Attack)। প্রযুক্তি পরিষেবা দেয়, এমন সংস্থার উপর র্যানসমওয়্যার অ্যাটার্কের ঘটনা। তার জেরেই ভারতের প্রায় ৩০০টি ছোট ব্যাঙ্কের পেমেন্ট সিস্টেমে ব্যাপক প্রভাব।
শুধু তাই নয়, সিস্টেমগুলি সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে বলে সূত্রের খবর। সূত্র মারফত এই খবর পৌঁছেছে সংবাদসংস্থা রয়টার্সের কাছে। আর তা সামনে আসার পরেই একেবারে চাঞ্চল্য তৈরি হয়ে গিয়েছে। সম্পূর্ণ বিষয়টি সাইবার বিশেষজ্ঞরা খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে (Ransomware attack) ।

সূত্রের খবর, সি-এজ টেকনোলজির ওপর কার্যত বড়সড় সাইবার হামলা হয়। যার প্রভাব পড়ে দেশের ব্যাঙ্কগুলির উপর। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সারা দেশের ছোট ব্যাঙ্কগুলিতে প্রযুক্তি সংক্রান্ত পরিষেবা দেয় সি-এজ টেকনোলজি। আর সেখানেই র্যানসমওয়্যার হামলা (Ransomware Attack)!
যদিও সি-এজ টেকনোলজিসের তরফ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) কাছে জানতে চাওয়া হলেও কোনও উত্তর মেলেনি বলে জানা যাচ্ছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)র তরফ থেকে এই ঘটনার (Ransomware Attack) পরেই অর্থাৎ আজ বুধবার একটি পাবলিক অ্যাডভাইজরি জারি করা হয়েছে। '
সেখানে জানানো হয়েছে যে আপাতত সি-এজ টেকনোলজিস-কে পেমেন্ট বা অর্থ প্রদানের সিস্টেমগুলি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সি-এজ টেকনোলজিস যে সব পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে যুক্ত, সেগুলির গ্রাহকরা আপাতত কোনও পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারবেন না।
যাতে কোনও বড়সড় প্রভাব না পড়ে, তার জন্য প্রায় ৩০০টি ছোট ব্যাঙ্ককে দেশের বৃহত্তর পেমেন্ট নেটওয়ার্ক থেকেও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এমনটাই জানা যাচ্ছে। তবে এতে খুব বড় কোনও ক্ষতি হবে না বলেই মনে করা হচ্ছে। যে ব্যাঙ্কগুলিতে প্রভাব পড়েছে, তার মধ্যে বেশিরভাগই ছোট ব্যাঙ্ক।
গোটা দেশের পেমেন্ট সিস্টেমের মধ্যে মাত্র ০.৫ শতাংশ প্রভাবিত হবে এই অ্যাটাকের ফলে। ভারতে প্রায় ১৫০০টি সমবায় ব্যাঙ্ক ও আঞ্চলিক ব্যাঙ্ক রয়েছে। এই সব ব্যাঙ্কগুলির বেশিরভাগই বড় শহরের বাইরে রয়েছে। এর মধ্যে কয়েকটি ব্যাঙ্কে ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর।
এটি যাতে বেশি ব্যাঙ্ককে প্রভাবিত করতে না পারে, তার জন্য একটি অডিট করা হচ্ছে। আরবিআই এবং ভারতীয় সাইবার অথরিটি ভারতীয় ব্যাঙ্কগুলিকে গত কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য সাইবার আক্রমণ নিয়ে সতর্ক (Ransomware Attack) করেছিল।












Click it and Unblock the Notifications