কাশ্মীরের ৩০০ জন আটক উত্তরপ্রদেশের জেল-এ! ৩৭০ ধারা অবলুপ্তির পর কী ঘটছে সেখানে
কাশ্মীরের ৩০০ জন আটক উত্তরপ্রদেশের জেল-এ!
গত ৫ অগাস্ট কাশ্মীরের ওপর থেকে তুলে নেওয়া হয় ৩৭০ ধারা। এই ঘটনার আগে ও পরে গোটা কাশ্মীর জুড়ে থমথমে পরিস্থিতি দেখা গিয়েছে। অতিরিক্ত সেনা মোতায়েন করে, একাধিক বিধি নিষেধ আরোপিত হয় ভূস্বর্গের ওপর। যাতে কোনওমতেই উপত্যকা অশান্ত না হয়, তার জন্য নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। এরপরেই কাশ্মীর থেকে ৩০০ জনের কাছাকাছি মানুষকে আটক করে উত্তরপ্রদেশে নিয়ে আসা হয়।

উত্তর প্রদেশের জেলে ৩০০ কাশ্মীরি!
কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর যে ২৮৫ জনকে উপত্যকা থেকে গ্রেফতার করে আনা হয়েছিল তাদের মধ্যে গুলাম একজন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী , গুলামের বাবা ছেলের সঙ্গে উত্তরপ্রদেশে দেখা করতে আসলেও, তাঁর কাছে যোগ্য নথি না থাকায় সেই চোখের দেখাও হয়নি ছেলের সঙ্গে।

বন্দিদের পরিচিতি?
জেল আধিকারিকদের উল্লেখ করে ওই রিপোর্ট জানাচ্ছে যে, কাশ্মীরের থেকে যে সমস্ত পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে তাদের বেশিরভাগই জনই পড়ুয়া। অনেকেই রয়েছেন যারা গবেষণারত, অনেকেই পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স পার্টির কর্মী । অনেকেই শিক্ষকতা করেছে কাশ্মীরে। এমনকি উপত্যকার অনেক নামী দামী ব্যবসায়ীও রয়েছে আটকের তালিকায়।

বন্দিদের বয়স কত?
ওই সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, উত্তরপ্রদেশের জেল আধিকারিকদের দাবি কাশ্মীর থেকে যাদের আটক করা হয়েছে তাদের বেশির ভাগের বয়স ১৮ থেকে ৪৫ এর মধ্যে। এদের মদ্যে ৮৫ জনকে আগ্রার বিশেষ কারাগারে রাখা হয়েছে। কাশ্মীরের বিভিন্ন জেল থেকে এই সমস্ত বন্দিদের আনা হয়েছে।












Click it and Unblock the Notifications