ভারতীয় সেনার হাতে এখন অত্যাধুনিক সমরাস্ত্র, জেনেনিন কী সেই অস্ত্র
১৪৫ টি এম ৭৭৭ আলট্রা লাইট আর্টিলারি বন্দুক হাউউইৎজারের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ২ টি বন্দু হাতে এসে পৌঁছেছে ভারতীয় সেনার।
বোফোর্স কেলেঙ্কারির প্রায় ৩ দশক পর এবার আধুনিকমানের আর্টিলারি বন্দুক পেল ভারতীয় সেনাবাহিনী। ১৪৫ টি এম ৭৭৭ আলট্রা লাইট আর্টিলারি বন্দুক হাউউইৎজারের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ২ টি বন্দু হাতে এসে পৌঁছেছে ভারতীয় সেনার।

এই আধুনিকতম বন্দুক কেনার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ৭৩৭ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়, ২০১৬ সালের নভেম্বরে। উল্লেখ্য লাদাখ ও অরুনাচল প্রদেশের মতো দেশের উচ্চ অক্ষাংশের এলাকায় এই অস্ত্রকে ব্যবহার করবে ভারতীয় সেনা।
গত বছরে ভারত- মার্কিন মিলিটারি কোঅপরেশন গ্রুপের বৈঠকে এই চুক্তির বিষয়ে স্থির হয়। অস্ত্রভাণ্ডারে এই অস্ত্র যোগ হওয়ার ফলে ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা কয়েকগুন বেড়ে গেল, মত বিশেষজ্ঞদের। মূলত ভারতের পূর্ব সীমান্তে চিনের সঙ্গে প্রতিরোধ গড়তে এই বন্দুক এক অনস্বীকার্য ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications