একলপ্তে ৩০টি সামারসল্ট দিয়ে নেটিজেনদের চমকে দিল কিশোর, দেখুন ভাইরাল ভিডিও

কয়েকদিন আগে কলকাতার দুই স্কুল ছাত্রের সামারসল্ট মুগ্ধ করেছিল নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরালও হয়েছিল। তার পরেই সম্প্রতি এক কিশোরের সামারসল্ট দেখে স্তম্ভিত নেট দুনিয়া।

কয়েকদিন আগে কলকাতার দুই স্কুল ছাত্রের সামারসল্ট মুগ্ধ করেছিল নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরালও হয়েছিল। তার পরেই সম্প্রতি এক কিশোরের সামারসল্ট দেখে স্তম্ভিত নেট দুনিয়া। একসঙ্গে ৩০টি সামারসল্ট দিয়েছে ওই কিশোর। মাত্র ২৪ সেকেন্ড সময়ে ক্ষিপ্রতার সঙ্গে ৩০টি সামার ভল্ট দিচ্ছে কিশোর। ভিডিওটি দাবানলের মতোই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ৯ সেপ্টেম্বর শেয়ার করা হয়েছে সেটি। এরই মধ্যে ১০,০০০টি লাইক এবং ৪০০০ বার রিটুইট করা হয়েছে।

একলপ্তে ৩০টি সামারসল্ট দিয়ে নেটিজেনদের চমকে দিল কিশোর, দেখুন ভাইরাল ভিডিও

কিশোরের কসরত দেখে স্তম্ভিত এক ব্যক্তি ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন সুযোগে পেলে এরা কত কিছু করতে পারবে। এই কিশোরকে জিমন্যাস্টিকের ট্রেনিং দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

শ্বেতা এন্টামন নামে এক ব্যক্তি ভিডিওটি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তারপরে সেটি ভাইরাল হয়ে যায়। অনেকেই ক্রীড়ামন্ত্রীকে ভিডিওটি ট্যাগ করেছেন। যদিও এখনও এই নিয়ে ক্রীড়ামন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবং টুইটারে তিনি কোনও মন্তব্যও করেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+