মুম্বইয়ে ৩০ জন ডাক্তারি পড়ুয়া করোনায় আক্রান্ত, কোভিড টিকা নেওয়ার পরও ২৮ জন সংক্রমিত
মুম্বইয়ে ৩০ জন ডাক্তারি পড়ুয়া করোনায় আক্রান্ত
মুম্বইয়ের হাসপাতালে করোনা আতঙ্ক। তবে আক্রান্ত হয়েছেন খোদ পড়ুয়ারাই। মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ জন ডাক্তারি ছাত্র। এদের মধ্যে ২৮ জনেরই সম্পূর্ণ টিকাকরণ করা আছে। এই করোনা আক্রান্ত পড়ুয়াদের মধ্যে ২৩ জন দ্বিতীয় বিভাগের ডাক্তারি পড়ুয়া এবং সাতজন প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়া বলে জানা গিয়েছে।

৩০ জন ডাক্তারি পড়ুয়া করোনায় আক্রান্ত
একজনকে সেভেন হিলস হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি সবাইকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই ২৯ জন কোনও উপসর্গ দেখায়নি। এই কলেজ থেকে মোট ১,১০০ জন পড়ুয়া ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন। হাসপাতালের ডিন ডঃ হেমন্ত দেশমুখ জানিয়েছিলেন ২৮ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এরপরে আরও ২ জন আক্রান্ত হন। কলেজের অন্যান্য পড়ুয়াদেরও করোনা টেস্ট করা হচ্ছে। প্রতিদিনই ২০০-২৫০টি কোভিড টেস্ট হচ্ছে।

স্কুল–কলেজ খুলছে অনেক জায়গাতেই
দেশজুড়ে সংক্রমণ কমতে থাকায় ও টিকাকরণ জোর গতিতে হওয়ায় অনেক জায়গাতেই স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে। কোভিড বিধিনিষেধও শিথিল হয়ে পড়েছে। তবে দেশের বিভিন্ন জায়গা থেকে করোনায় আক্রান্ত হোয়ার খবর পাওয়ায় ক্রমেই উদ্বেগ বাড়ছে।

বেঙ্গালুরুর আবাসিক স্কুলে করোনার থাবা
এ সপ্তাহেই বেঙ্গালুরুর একটি আবাসিক স্কুলের ৫০০ পড়ুয়ার মধ্যে ৬০ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের মধ্যে দু'জন রোগের উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুলটি ২০ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উৎসবের মরশুম নিয়ে উদ্বেগ
ইতিমধ্যেই উৎসবের মরশুম শুরু হয়ে যাওয়ার ফলে দেশজুড়ে ক্রমেই করোনা আতঙ্ক বেড়ে চলেছে। কেন্দ্রের তরফে সাফ বার্তায় বলা হয়েছে যে উৎসবের মরশুমে যেন করোনা বিধিতে ঢিলেমি না পড়ে যায়, তার দিকে খেয়াল রাখতে হবে। সেই অনুযায়ী রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজারের নিচে। তবে গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গ্রাফ সামান্য বেড়েছে। শেষ একদিনে করোনার জেরে আক্রান্ত হয়েছেন দেশে ২৩,৫২৯ জন। সুস্থ হয়েছেন ২৮,৭১৮ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩১১ জনের। একনজরে দেখে নেওয়া যাক করোনা গ্রাফ। পরপর ২দিন করোনার গ্রাফ ২০ হাজারের নীচে ছিল। সেই জায়গা থেকে উৎসবের আগে করোনার আক্রান্তের হার নিম্নমুখী করার লক্ষ্যে এগিয়ে চলেছে প্রশাসন। এদিকে, আজকের রিপোর্টে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩,৫২৯ জন। সুস্থ হয়েছেন,২৮,৭১৮ জন, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১১ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া পরিসংখ্য়ান এমনটাই বলছে।












Click it and Unblock the Notifications