সস্ত্রীক জাপানি প্রাইমমিনিস্টারের নৈশভোজে ছিল ৩০ রকমের পদ, জানুন বিস্তারিত

বার্ণাঢ্য শোভাযাত্রার পর নৈশভোজে এলাহি আয়োজন করা হয় শিনজো আবে ও তাঁর স্ত্রীয়ের জন্য।

জাপানের প্রাইমমিনিস্টার শিনজো আবের ২ দিনের ভারত সফর ঘিরে সাজোসাজো রব গুজরাত জুড়ে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , সস্ত্রীক জাপানি প্রাইমমিনিস্টারকে বিমানবন্দরে সাদরে স্বাগত জানান। এরপর বার্ণাঢ্য শোভাযাত্রার পর নৈশভোজে এলাহি আয়োজন করা হয় শিনজো আবে ও তাঁর স্ত্রীয়ের জন্য। একনজরে দেখে নেওয়া যাক সেই আয়োজনের কয়েক ঝলক।

নৈশভোজে ৩০ রকমের পদ

নৈশভোজে ৩০ রকমের পদ

জাপানের প্রাইমমিনিস্টার শিনজো আবে ও তাঁর স্ত্রী আকি আবেরর সম্মানে আয়োজিত নৈশভোজে রাখা হয়েছিল নিরামিষ গুজরাতি খাবার। আমেদাবাদের হেরিটেজ হোটেল , দ্য হাউস অব মঙ্গলদাস-এ বহুদিন ধরেই চলছিল খাবার তৈরির প্রস্তুতি। এদিনের নৈশভোজে মোট ৩০ রকমের পদের আয়োজন করা হয়।

 নৈশভোজে ছিল এই পদগুলি

নৈশভোজে ছিল এই পদগুলি


জাপানি প্রাইমমিনিস্টারের পাতে বুধবার রাতের নৈশভোজে পড়েছিল অতি জনপ্রিয় গুজরাতি খাবার, খামান ধোকলা, হান্ডওয়া, করেলা ডুঙ্গরি, পুরি,রোতলা , থেপলা। ছিল রায়তা, শ্রীখণ্ড।

তামার বাসনে খাবার পরিবেশন

তামার বাসনে খাবার পরিবেশন

অতিথি আপ্যায়নে কোনো কসরৎ ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিনজো আবে ও তাঁর স্ত্রীকে এই খাবার পরিবশন করা হয় ঝাঁচকচকে তামার বাসনে। সুশি তেরিআইকি খেতে অভ্য়স্ত জাপানের প্রাইমিনিস্টার ও তাঁর স্ত্রী , এমন অতিথি আপ্য়ায়নে অভিভূত হয়ে যান।

রোড শো

রোড শো


বুধবার গুরাতের বিমাবন্দরে সস্ত্রীক শিনজো আবে পৌঁছনোর পরই তাঁকে সাদরে অভ্যর্থনা জানান মোদী। এরপর জাপানি প্রাইমমিনিস্টারের সম্মানে আয়োজিত রোড শো-তে ভারতের সাংস্কৃতিক পোশাক কুর্তা পাজামায় দেখা যায় শিনজো আবে-কে।

সস্ত্রীক আবের ভ্রমণ

সস্ত্রীক আবের ভ্রমণ

জাপানি প্রাইমিনিস্টারকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী মোদী এদিন গুজরাতের দুটি ঐতিহাসিক স্থান পরিদর্শনে যান। একটি সঈদ সিদ্দকি মজসিদ অন্যটি সাবরমতী আশ্রম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+