পাঞ্জাবের স্বর্ণ ঋণ প্রতিষ্ঠানে প্রকাশ্য দিবালোকে ৩০ কেজি সোনা ডাকাতি করে চম্পট
পাঞ্জাবের স্বর্ণ ঋণ শাখা ইন্ডিয়া ইনফোলাইন ফাইনান্স লিমিটেডে (আইআইএফএল) সোমবার ডাকাতির ঘটনা ঘটে। জানা গিয়েছে, পাঁচজন সশস্ত্র ডাকাত লুধিয়ানার এই প্রতিষ্ঠানে হানা দেয় এবং ৩০ কেজি সেনা নিয়ে চম্পট দেয়। যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। পাঞ্জাব পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির স্টাফ–৩ অফিসের বিপরীতেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

লুধিয়ানার পুলিশ কমিশনার রাকেশ আগরওয়াল জানিয়েছেন যে ওই প্রতিষ্ঠানে ঢোকার পর ২৫ মিনিটের মধ্যে চারজন ডাকাত তাদের কাজ সম্পন্ন করে ফেলে। পঞ্চম ডাকাত বাইরে গাড়ি পার্কিংয়ের জায়গায় তাদের জন্য অপেক্ষা করছিল। প্রকাশ্য দিবালোকেই এই ডাকাতির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে যে দু’জন ডাকাত তাদের পরিচিতি লোকানোর জন্য মুখ ঢাকা দিয়ে ছিল।
সোমবার সকাল ১০টা ১৫ থেকে সাড়ে দশটার মধ্যে ডাকাত দল আইআইএমএফএল স্বর্ণ ঋণ শাখার প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং কর্মীদের মাথায় বন্দুক রেখে লকারের চাবি নিয়ে সোনার গয়না হাতিয়ে পালিয়ে যায়। এই ঘটনার সময় মাত্র পাঁচজন কর্মী উপস্থিত ছিল। কোনও গ্রাহক সেই সময় ছিল না বলেই জানা গিয়েছে। এরপর কর্মীরা বাইরে বেড়িয়ে এসে আর্লাম বাজানোর পরই অন্য দোকানদাররা বিষয়টি জানতে পারেন। সিসি ক্যামেরাতে গোটা ঘটনাটি ধরা পড়েছে। পুলিশ ঘটনাস্থলে আসে এবং তদন্ত শুরু করে।












Click it and Unblock the Notifications