ফের শিরোনামে যোগীর কেন্দ্র গোরক্ষপুর, ৪৮ ঘণ্টায় ৩০ টি শিশুর মৃত্যু

ফের খবরের শিরোনামে গোরক্ষপুরের বাবা রাঘব দাস মেডিকেল কলেজ হাসপাতাল। ৪৮ ঘণ্টায় ৩০টি শিশু মৃত্যু হয়েছে। ঘটনার কথা স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ফের খবরের শিরোনামে গোরক্ষপুরের বাবা রাঘব দাস মেডিকেল কলেজ হাসপাতাল। ৪৮ ঘণ্টায় ৩০টি শিশু মৃত্যু হয়েছে। ঘটনার কথা স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ফের শিরোনামে যোগীর কেন্দ্র গোরখপুর, ৪৮ ঘণ্টায় ৩০ টি শিশুর মৃত্যু

মৃত শিশুদের মধ্যে ১৫ জনের বয়স একমাসের কিছু কম। বাকি ১৫ জনের মধ্যে ছয়জনের বয়স একমাসের কিছু বেশি। এদের মৃত্যু হয়েছে এনসেফেলাইটিসে। বাকি নয়জনের মৃত্যু হয়েছে অন্য বিভিন্ন কারণে। তবে আগের বারের মতো কোনও মৃত্যুই অক্সিজেনের অভাবে হয়নি। কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডিকে শ্রীবাস্তব সংবাদ মাধ্যমকে এই তথ্য দিয়েছেন।

মাস দুয়েক আগে শিশু মৃত্যুর কারণেই উঠে এসেছিল এই হাসপাতালের নাম। ছয়দিনে ৬০টি শিশুর মৃত্যু হয়েছিল। সেই সময় অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ উঠেছিল।

যদিও অক্সিজেনের অভাবের কথা অস্বীকার করেছিল সরকার। প্রিন্সিপাল, নিওন্যাটাল বিভাগের প্রধান, ক্লার্ক, ফার্মাসিস্টকে কর্তব্যে গাফিলতির অভিযোগে বরখাস্ত করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+