লকডাউনের মাঝেই গৃহঋণের উপর সুদের হার বাড়াল এসবিআই

দেশের সব থেকে বড় ব্যাঙ্ক এসবিআই কয়েকদিন আগেই ঘোষণা করে জানিয়েছিল যে ১৫-বেসিস পয়েন্ট কমানো হয়েছে ঋণের উপর সুদের হার। তবে এর দুই দিনের মধ্যে ফের বড় ধাক্কা খেল ব্যাঙ্কের গ্রাহকরা। এদিন এসবিআই জানিয়ে দিল যে রেপো রেটের সঙ্গে যুক্ত থাকা গৃহ ঋণের ক্ষেত্রে তারা ৩০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়াচ্ছে। এছাড়াও বাড়ি বন্ধক রেখে নেওয়া পার্সোনাল লোনের সুদের হারও ৩০ বেসিস পয়েন্ট বাড়ানো হল।

সবরকম ঋণে সুদের হার কমায় এসবিআই

সবরকম ঋণে সুদের হার কমায় এসবিআই

এর আগে সবরকম ঋণে সুদের হার ৭.৪০ শতাংশ থেকে কমে হবে ৭.২৫ শতাংশ। এক বিবৃতিতে এসবিআই জানিয়েছে, এই নিয়ে উপর্যুপরি ১২ বার কমানো হল এসলিএলআর। তবে এদিন এসবিআই জানায় যে রেপো রেটের সঙ্গে যুক্ত থাকা যে সব গৃহ ঋণ রয়েছে তার ক্ষেত্রে সুদ বাড়ানো হবে।

সাধারণ গৃহঋণের হার কমই থাকছে

সাধারণ গৃহঋণের হার কমই থাকছে

তবে সাধারণ গৃহঋণের ক্ষেত্রে সুদের হার ১৫ বেসিস পয়েন্ট কমানোর যেই সিদ্ধান্ত ব্যাঙ্ক নিয়েছিল তা বহাল রাখা হচ্ছে। এর ফলে এমসিএলআর-এর সঙ্গে যুক্ত উপযুক্ত গৃহঋণ অ্যাকাউন্টে ৩০ বছরের মেয়াদে ২৫ লক্ষ টাকা ঋণের ওপর মাসিক সুদের হার কমবে আনুমানিক ২৫৫ টাকা। ১০ মে থেকে লাগু হবে এই নতুন সব সুদের হার।

নতুন হার চালু হচ্ছে ১২ মে থেকে

নতুন হার চালু হচ্ছে ১২ মে থেকে

ঋণদানের হার ছাড়াও তিন বছরের মেয়াদ পর্যন্ত রিটেল টার্ম ডিপোজিট-এর ওপর ২০ বেসিস পয়েন্ট সুদের হার কমিয়ে দিয়েছে এসবিআই। নতুন হার চালু হচ্ছে ১২ মে থেকে।

প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ প্রকল্প

প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ প্রকল্প

পাশাপাশি প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেন গ্রাহকদের জন্য বর্ধিত সুদের হার যুক্ত একটি বিশেষ ডিপোজিট স্কিম চালু করছে এসবিআই। এই নতুন স্কিমের অধীনে সিনিয়র সিটিজেনদের পাঁচ বছর বা তার বেশি মেয়াদের রিটেল টার্ম ডিপোজিটের ওপর পাওয়া যাবে অতিরিক্ত ৩০ বেসিস পয়েন্টের প্রিমিয়াম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+