মে মাসের মধ্যে করোনা ভাইরাসে ৩০,০০০ মৃত্যুর হবে ভারতে, বলছে পরিসংখ্যান

করোনা ভাইরাস নিয়ে আরও বিপদ বার্তা শোনাচ্ছে সমীক্ষা। মে মাসের মধ্যে করোনা ভাইরাসে ৩০,০০০ মৃত্যু ঘটবে।

করোনা ভাইরাস নিয়ে আরও বিপদ বার্তা শোনাচ্ছে সমীক্ষা। মে মাসের মধ্যে করোনা ভাইরাসে ৩০,০০০ মৃত্যু ঘটবে। জুন মােস দেশের কোনও হাসপাতালেই আর বেড পাওয়া যাবে না করোনা রোগীদের জন্য। এমনই ভয়ঙ্কর আশঙ্কার কথা শুনিয়েছেন সমীক্ষকরা। আজ এই প্রথম একদিনে দেশে রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।

করোনায় মৃত্যু বাড়বে ভারতে

করোনায় মৃত্যু বাড়বে ভারতে

করোনা সংক্রমণে ভারত যেন আগ্নেয়গিরির একেবারে মুখে বসে রয়েছে। যেকোনও মুহূর্তে লাভা বিস্ফোরণের মত ছড়িয়ে পড়বে করোনা ভাইরাস। মে মাসের মধ্যে ৩০,০০০ মৃত্যু ভারতে হবে করোনা ভাইরাসে। জুন মাসে দেশের কোনও হাসপাতােলই আর বেড পাওয়া যাবে না। এমনই সংকটজনক পরিস্থিতির মধ্যে দাঁড়াতে চলেছে ভারত। কারণ পরিসংখ্যান বলছে প্রথম ৪০ দিনে ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ জন। তারপরে ৫ দিনে সংক্রামিত হয়েছেন ১০০ জন। তার পরের তিন দিনে সেই সংক্রমণের সংখ্যা ১০০ থেকে বেড়ে হয়েছে ১৫০। তারপরের ২ দিনে এক ধাক্কায় ১৫০ থেকে ২০০-তে পৌঁছে গিয়েছে করোনা সংক্রমণ। প্রতিদিন এখন দ্বিগুণ হারে করোনা ভাইরাসে সংক্রামিত হচ্ছেন ভারতেন মানুষ।

 মে মাসে করোনা সংক্রমণ লাখে পৌঁছবে ভারতে

মে মাসে করোনা সংক্রমণ লাখে পৌঁছবে ভারতে

১৫০ কোটির দেশ ভারত। যে পরিসংখ্যানে করোনা সংক্রমণ ঘটতে শুরু করেছেন তাতে মে মাসের মধ্যে করোনা ভাইরাসে ভারতে ১০ লাখের উপর মানুষ সংক্রামিত হবেন বলে মনে করা হচ্ছে। বায়ো স্ট্যাটেস্টিকাল গবেষকরা জানিয়েছেন পরিসংখ্যান যেভাবে এগোচ্ছে তাতে মে মাসের মধ্যে ৩০.০০০ মৃত্যু হবে ভারতে করোনা ভাইরাসে। ১৫ মে-র মধ্যে এই সংখ্যা আরও বাড়বে। বিপদ বাড়ছে কারণ এখনও মানুষ সচেতন হচ্ছেন না। আইসোলেশন নিয়ে এখনও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে একাধিক রাজ্যে।

হাসপাতালে বেড পাওয়া যাবে না

হাসপাতালে বেড পাওয়া যাবে না

ভারতের স্বাস্থ্য ব্যবস্থা যেরকম তাতে করোনা সংক্রমণের হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়তে শুরু করবে। তাতে দেশের অধিকাংশ হাসপাতালের বেড সংকুলান তৈরি হবে। জুন মাসের মধ্যে দেশের কোনও হাসপাতালেই আর করোনার রোগী ভর্তি করার বেড পাওয়া যাবে না। এমনই উদ্বেগের কথা শুনিয়েছেন পরিসংখ্যান বিদরা। গোটা দেশে ৭০,০০০ আইসিইউ বেড রয়েছে। মে মাসের মধ্যে ৩০, ০০০ করোনা আক্রান্তের মৃত্যু ঘটলে। আইসিইউ বেড আর পাওয়া যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+