নির্ভয়া কাণ্ডের ষষ্ঠ বর্ষপূর্তিতে তিন বছরের শিশুকে ধর্ষণ, ফের উত্তপ্ত দিল্লি

নির্ভয়া কাণ্ডের ষষ্ঠ বর্ষপূর্তিতে দিল্লিতে যৌন হেনস্থার শিকার হতে হল তিন বছরের শিশুকন্যাকে।

২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির নির্ভয়া কাণ্ডের ঘটনা সারা পৃথিবীতে হইচই ফেলে দিয়েছিল। সেই ঘটনার ছয় বছর কেটে গেলেও রাজধানী দিল্লি যে একই জায়গায় রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। নির্ভয়া কাণ্ডের ষষ্ঠ বর্ষপূর্তিতে দিল্লিতে যৌন হেনস্থার শিকার হতে হল তিন বছরের শিশুকন্যাকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লিতে রবিবার বিকেলে।

নির্ভয়া কাণ্ডের ষষ্ঠ বর্ষপূর্তিতে তিন বছরের শিশুকে ধর্ষণ, ফের উত্তপ্ত দিল্লি

শিশুটির পরিবার যে বিল্ডিংয়ে থাকে সেখানেই অভিযুক্ত থাকত। নিরাপত্তারক্ষীর কাজ করত। পুলিশ জানিয়েছে, শিশুটির বাবা-মা কাজে বেরিয়েছিলেন। তখনই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অচৈতন্য অবস্থায় থাকা শিশুটিকে হাসপাতালে ভর্তি করে।

অভিযুক্ত বছর ৪০এর ব্যক্তিকে স্থানীয়রাই ততক্ষণে ধরে বেদম মারধর করে। যার জেরে অভিযুক্তকেও হাসপাতালে ভর্তি করতে হয়। পরে তাকে পুলিশ গ্রেফতার করে শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতনমূলক পকসো আইনে মামলা দায়ের করে।

দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। নির্ভয়া কাণ্ডের বর্ষপূর্তিতে এমন ঘটনায় নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চেয়ে আবেদন করেছেন স্বাতী।

প্রসঙ্গত, ছয় বছর আগে এই দিনে ২৩ বছর বয়সী প্যারা মেডিক্যাল স্টুডেন্টের গণধর্ষণ হয় চলন্ত বাসে। পরে হাসপাতালে বেশ কয়েকদিনের লড়াইয়ের পর তিনি মারা যান। নির্ভয়া কাণ্ড নামে পরিচিত এই ঘটনা সারা দেশে হইচই ফেলে দিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+